
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর গাজিয়াবাদ! দিল্লির বাসিন্দা এক যুবতীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠল গাজিয়াবাদে। চরম নির্যাতনের শিকার হন ওই যুবতী। এমনটাই জানা যাচ্ছে। গাজিয়াবাদ পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির স্যাটেলাইট টাউনের সঙ্গে সংযোগকারী আশ্রম রোডের উপর থেকে এক যুবতীকে উদ্ধার করা হয়। তাঁকে নিকটবর্তী জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি তাঁর অভিযোগ দায়ের করেন।
৪০ বছরের ওই যুবতীর অভিযোগ, ৫ জন তাঁকে অপহরণ করে। তারপর দুদিন ধরে তাঁর উপর পাশবিক নির্যাতন চলে। তাঁকে গণধর্ষণ করে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ৫ জনই ওই যুবতীর পরিচিত। তারমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল জানিয়েছেন, ‘ওই যুবতীর শারীরিক অবস্থা সংকটজনক। তাঁর যৌনাঙ্গ লোহার রডের আঘাতে ক্ষতবিক্ষত দশা।’ তিনি আরও জানান, ওই মহিলাকে যখন উদ্ধার করা হয়, তখন চারদিক রক্তে ভেসে যাচ্ছে। যৌনাঙ্গের ভিতর বিঁধে রয়েছে লোহার রড।
জানা গিয়েছে, গাজিয়াবাদে জন্মদিনের পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন ওই মহিলা। পার্টির পর ওই যুবতী গাজিয়াবাদ থেকে দিল্লি ফিরছিলেন। তাঁর ভাই তাঁকে একটি বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে যান। সেখানেই তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন একটি গাড়ি এসে ওই যুবতীর সামনে দাঁড়ায়। তারপর ৫ জন মিলে তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ওই ৫ জন মিলে টানা ২ দিন ধরে গণধর্ষণ করে তাঁকে। তাঁর গোপনাঙ্গে লোহার রড দিয়ে অত্যাচার করে। যে রডটি তাঁকে যখন উদ্ধার করা হয়, তখনও ছিল। বর্তমানে হাসপাতালে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা কষছেন ওই যুবতী।
(Feed Source: zeenews.com)
