Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

দুয়ারে সরকার: বাধ্যতামূলক আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট ,না থাকলে শিবির থেকে ব্যবস্থা

October 31, 2022
| No Comments
দুয়ারে সরকার: বাধ্যতামূলক আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট ,না থাকলে শিবির থেকে ব্যবস্থা

#কলকাতা: এবার দুয়ারে সরকারে প্রতিটি সরকারি পরিষেবা প্রকল্পগুলির আবেদনের সঙ্গে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বাধ্যতামূলকভাবে নেওয়া হবে। যাদের  আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আবেদন জমা নেওয়ার সময় সেগুলি আলাদাভাবে চিহ্নিত করতে হবে। আবেদনকারীর আধার কাড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে তা গ্রহণ করতে হবে। এব্যাপারে ইতিমধ্যেই রাজ্য সরকার আধার সেবা কেন্দ্র এবং তাদের সহায়ক সংস্থা ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে কথা বলে রেখেছে।

জেলা প্রশাসনকে তাদের সঙ্গে কথা বলে দুয়ারে সরকার শিবিরে যুক্ত করতে হবে। কারণ সরকার মনে করে যে কোনও পরিষেবার সঙ্গে উপভোক্তাদের আধার কার্ড লিঙ্ক থাকা জরুরি। তাই দুয়ারে সরকার শিবির থেকেই আধার কার্ড যাদের নেই তাদের তা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করা হয়েছে। এই দুটি না থাকার জন্য কোনও আবেদনকারীর আবেদন যাতে বাতিল না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে রাজ্যে দুয়ারে সরকার। নবান্ন পরিষ্কার জানিয়ে দিয়েছে গুচ্ছ আবেদন জমা নেওয়া হবে না। প্রত্যেক আবেদনকারীকে শিবিরে এসে জমা দিতে হবে। ওই সময়ই সমস্ত আবেদন খতিয়ে দেখা হবে। প্রতিটি শিবিরেই ফোটকপির সুযোগ রাখতে হবে। পানীয় জল ও পরিচ্ছন্ন রাখতে হবে শিবিরগুলি। এই শিবিরে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিতে চায় কৃষি ক্ষেত্রকে। ২৫ টি ক্যাটাগরির কৃষি প্রকল্প রয়েছে। এব্যাপারে বিস্তারের প্রচারের কথা বলা হয়েছে জেলা প্রসাসনকে। পাশাপাশি এই শিবিরেই মৎস্যজীবিদের নাম রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে।

এবারেই রাজ্য সরকার পাট্টা সংক্রান্ত আবেদনের সুযোগ রাখছে দুয়ারে সরকারে। তাই ভূমি সংস্কার দফতরকে বলা হয়েছে জেলায় যে আধিকারিকরা এই সংক্রান্ত আইন ও বিধি সর্ম্পকে ওয়াকিবহল তাদেরই রাখতে হবে। আবেদন জানাতে এসে আবেদনকাারী যাতে কোনও ভাবে হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিতে হবে। আইনমাফিক তাদের আবেদন ত্রুটিমুক্ত যাতে থাকে তা নেওয়ার সময়ই দেখে নিতে হবে। কৃষি সংক্রান্ত পাট্টা, হোমিস্টেড পাট্টা,আরআর পাট্টা সংক্রান্ত সমস্ত আবেদন জমা পরা মাত্রই তা বিএলআরকে বিডিওর সঙ্গে আলোচনা করে স্তানীয় পঞ্চায়েত সমিতিকে নিয়ে এলাকা পরিদর্শন করে আইন মাফিক  সুরাহা করতে হবে দ্রুত।

এছাড়াও বিদ্যুৎ সংযোগের আবেদন জানানো মাত্রই চার দিনের মধ্যে তা দিতে হবে। এতদিন সাত দিন সময় নিত। বকেয়া বিদ্যুৎ বিল মুকুব সংক্রান্ত আবেদন নিস্পত্তি নিয়ে রাজ্য সরকার এসওপি তৈরি করছে। দুয়ারে সরকার শুরুর আগেই তা পাঠিয়ে দেওয়া হবে। এবারেই প্রথম বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল মুকুব সংক্রান্ত বিষয়টি নিয়ে দুয়ারে সরকারে আবেদন জানানোর সুযোগ থাকছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড , জাতিগত শংসাপত্রর আবেদন জানানোর সুযোগ থাকছে দুয়ারে সরকারে।

(Feed Source: news18.com)

দেশ
, adhaar card, bank account, Duare Sarkar, Duare Sarkar adhaar card and bank account number is compulsory

Post navigation

← ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চান? ডায়েটে যোগ করতে পারেন এই ৫ উপাদান
টিকিটের আকালে খেলা দেখা হল না ফরাসি বন্ধুর,ফুটবলই মিলিয়ে দিল বাংলা আর ফ্রান্সকে →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda