স্কুলে নতুন ক্লাসে উঠলেই পড়ুয়াদের জন্য বিরাট ‘চমক’! বড় সিদ্ধান্ত নিল রাজ্য

স্কুলে নতুন ক্লাসে উঠলেই পড়ুয়াদের জন্য বিরাট ‘চমক’! বড় সিদ্ধান্ত নিল রাজ্য

#কলকাতা: কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা নয়, এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উঠলে এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের মিলবে সম্মান। আধুনিক এই ব্যবস্থা চালু করছে এবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর। এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীদের জন্য এবার স্কুলে স্কুলে পালিত হবে “graduation ceremony”। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে ১৩ দফা গাইডলাইন দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই দফতর সূত্রে খবর। প্রতিবছর রাজ্য জুড়ে প্রতিটি স্কুলে স্কুলে ২ রা জানুয়ারি দেওয়া হবে এই বিশেষ সম্মান। সূত্রের খবর কালীপুজোর ছুটির পর স্কুল খুললেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠাবে।

স্কুল শিক্ষা দফতরের তরফে পাঠানো গাইডলাইনে বলা হয়েছে

১) প্রতিবছর ২ রা জানুয়ারি বা তারপরের দিনগুলি থেকে করতে হবে এই “graduation ceremony”।

২) এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে ওঠা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই স্কুলের প্রধান শিক্ষক সম্মান জানাবেন।

৩) ক্লাস টিচার। চকলেট মিষ্টি দিয়ে ছাত্রছাত্রীদের স্বাগত জানাবেন তার ক্লাসে।

৪) ক্লাস টিচার সব ছাত্রছাত্রীদের একসঙ্গে করে আনুষ্ঠানিক স্বাগত জানাবেন।

৫) সব নবাগত ছাত্রছাত্রীরা ক্লাস টিচারকে তাদের পরিচয় জানাবেন।

৬) স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ক্লাস টিচার নবাগত ছাত্র ছাত্রীদের স্কুলের ইতিহাস বলবেন পাশাপাশি রাজ্য সরকার স্কুলের ছাত্র-ছাত্রীদের বই,স্কুলের ইউনিফর্ম, জুতো, স্কুলব্যাগ, স্বাস্থ্য পরিসেবা, মিড ডে মিল পরিষেবা গুলো যে প্রদান করছে সেগুলির সুবিধা ও জানাবেন।

৭)প্রত্যেক স্কুলে একটি নির্দিষ্ট ফটো কর্নার থাকবে যেখানে সব ছাত্রছাত্রীদের ফটো জন্ম তারিখ সহ লাগাতে হবে।

৮) ক্লাস টিচারের সঙ্গে ছাত্রছাত্রীদের ফটো নিতে হবে প্রত্যেক বছর এবং সেটাও ফটো কর্নারে লাগাতে হবে।

৯) প্রধান শিক্ষকের স্বাক্ষর করা একটি ধন্যবাদ জানিয়ে চিঠি প্রত্যেক ছাত্র-ছাত্রীদের দিতে হবে।

১০)ক্লাস মনিটর, কালচারাল মনিটর, স্পোর্টস মনিট,র মিড ডে মিল মনিটর এর মনোনয়ন এই সময়সীমার মধ্যেই করতে হবে।

১১) গ্রুপ লার্নিং এর জন্য ছাত্রছাত্রীদের যুক্ত এই সময়সীমার মধ্যেই করতে হবে।

১২) ছাত্রছাত্রীদের ক্লাসে বর্ষার ব্যবস্থা এমনভাবেই করতে হবে যেটা পঠন-পাঠনের স্বার্থে সর্বাধিক ভালো হয়।

১৩) এই অনুষ্ঠানের বা সম্মান জানানোর গোটা তথ্যচিত্র আকারে তৈরি করতে হবে এবং প্রত্যেক বছর স্কুলগুলিকে বুকলেট আকারে প্রকাশ করতে হবে।

মোট ১৩ দফা গাইডলাইন ইতিমধ্যেই দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে। মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রেই এই ধরনের “gradutation ceremony”বিভিন্ন বেসরকারি বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রচলিত রয়েছে। যদিও বিদেশে স্কুলগুলিতে এই ধরনের রীতি প্রচলিত রয়েছে। এবার সেই ব্যবস্থাই রাজ্যের স্কুলগুলিতে নিয়ে আসতে চাইছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতরে আধিকারিকদের ব্যাখ্যা এর ফলে নয়া ক্লাসে উঠে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে। ড্রপ আউট কমে যাওয়ার ক্ষেত্রেও এর প্রভাব পড়বে বলেও মত দপ্তরের আধিকারিকদের। গোটা বিষয়টি স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদদের একাংশ।