এলন মাস্কের সাহায্যে পর্ন তারকা মহাকাশে কী করতে চান? শুনলে চমকে যাবেন

এলন মাস্কের সাহায্যে পর্ন তারকা মহাকাশে কী করতে চান? শুনলে চমকে যাবেন

#নয়াদিল্লি: পর্ন তারকা যেতে চান মহাকাশে৷ আর সেখানে গিয়ে কী করতে চান তিনি, শুনলে চমকে যেতে হয়৷ আর মহাকাশে যাওয়ার বিষয়ে তিনি সাহায্য চান ধনকুবের এলন মাস্কের৷ সম্প্রতি এমনই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি৷ আর তাঁর ইচ্ছার কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

সম্প্রতি পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্ন তারকা জনি সিন্স ফের মহাকাশে যাওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন৷ এর আগেও এমন একটি খবর ভাইরাল হয়েছিল৷ তখন ২০১৫ সাল৷ আজ থেকে ৭ বছর আগে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, মহাকাশে প্রথমবারের জন্য পর্নের শ্যুটিং হবে৷ আর সেটিতে অংশগ্রহণ করবেন জনি সিন্স৷

কিন্তু সেই আশা পূর্ণ হয়নি৷ কারণ পর্ন নির্মাতা সংস্থা তখন আর এই বিষয়ের টাকা জোগাড় করে উঠতে পারেননি৷ তবে আশা ছাড়েননি জনি৷

সম্প্রতি তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ‘ভাইস’ নামের সংবাদমাধ্যমে৷ সেখানে তিনি ফের মহাকাশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেখানে পর্নের শ্যুটিং করতে চান বলে জানিয়েছেন৷ কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ না পেলে তা হবে কী করে৷

তিনি বলেছেন, এই প্রকল্পে তিনি এলন মাস্ককে সঙ্গে চান৷ তিনি চান, এলন মাস্কের আর্থিক সহায়তায় এই প্রকল্প হোক৷ তিনি নিজেকে ভাগ্যবান মানুষ মনে করবেন, যদি তিনি মহাকাশে প্রথমবারের জন্য পর্নের পুরুষ তারকা হিসাবে পারফর্ম করতে পারেন৷ তিনি এখনও আশা রাখছেন, দ্রুত তাঁরা এই স্বপ্ন পূর্ণ করতে এগিয়ে আসবেন মাস্ক বা মাস্কের মতো কেউ৷

(Feed Source: news18.com)