মিজোরামের পাথর খাদানে আচমকা ধস! রাজ্যের ৫ শ্রমিকের মৃত্যু, শোকজ্ঞাপন মমতার

মিজোরামের পাথর খাদানে আচমকা ধস! রাজ্যের ৫ শ্রমিকের মৃত্যু, শোকজ্ঞাপন মমতার

#কলকাতা: মিজোরামের পাথর খাদানে ধস। এখনও পর্যন্ত উদ্ধার ১২ শ্রমিকের দেহ। নিখোঁজ আরও বেশ কয়েকজন খনি শ্রমিক। এঁদের মধ্যে রয়েছেন নদিয়ার তিনজন-সহ এই রাজ্যের মোট পাঁচ যুবক। ঘটনাটি ঘটেছে হানাথিয়াল জেলার মৌদারহে। সূত্রের খবর, এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কর্মীরা তাদের মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে আসার পরই পাথরের খনিটি ধসে পড়ে। সূত্র মতে আরও জানা গিয়েছে, ১৫ জন শ্রমিকের পাশাপাশি পাঁচটি হিতাচি এক্সকাভেটর এবং অন্যান্য ড্রিলিং মেশিন পাথরের খনির নিচে চাপা পড়েছে।

মিজোরামে পাথর খনির এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে লেখেন, মিজোরামে খনি ধসে রাজ্যের ৫ জন সহ মোট ১২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।”

(Feed Source: news18.com)