
#আল খোর: ইংল্যান্ডের সুযোগ নষ্ট৷ আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ০-০ ড্র করল গ্যারেথ সাউথগেটের ছেলেরা৷ এদিনের খেলা থেকে পুরো পয়েন্ট না পাওয়ায় তারা দ্বিতীয় ম্যাচেই শেষ ষোলয় যাওয়ার সুযোগও হারাল৷ এদিন গ্রুপ বি-র ম্যাচে আমেরিকার বিরুদ্ধে সেভাবে প্রভাব বিস্তার করতে ব্যর্থ ইংল্যান্ড৷ সোমবারই তারা ইরানকে হারিয়েছিল ৬-২ গোলে৷ কিন্তু সেদিনের মতো এদিন ম্যাচ জয়ের প্রবল খিদে দেখা যায়নি ইংল্যান্ডের খেলায়৷
অন্যদিকে গোল না পেলেও আল বায়াৎ স্টেডিয়ামে এদিন অনেকটা অংশ ইউএএসে ম্যাচ কন্ট্রোল করলেও গোলমুখ খুলতে পারেনি৷ ফলে এদিন তারাও তিন পয়েন্ট পেতে পারল না৷ এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে তৃতীয়বার আমেরিকার বিরুদ্ধে ম্যাচে জানদার পারফরম্যান্স দিতে ব্যর্থ হল ইংল্যান্ড৷
Thank you for your support tonight, #ThreeLions fans! 👏 pic.twitter.com/gxTjcnua2v
— England (@England) November 25, 2022
