এস জয়শঙ্কর বলেন, ভারত এবং জার্মানির মধ্যে এই চুক্তি প্রকৃতপক্ষে আগামিদিনে আরও বেশি করে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তির সংকেত বলা যেতে পারে। একই সুর জার্মান বিদেশমন্ত্রীর মুখেও। তিনি বলেন, ‘গোটা বিশ্ব কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এমন সময়ে আমাদের একসঙ্গে চলাটা গুরুত্বপূর্ণ।’
1/6মোবিলিটি পার্টনারশিপ চুক্তি করল ভারত-জার্মানি। সোমবার নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জার্মানির বিদেশমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক এই অংশীদারিত্বের চুক্তিতে সই করেন। এর মাধ্যমে দুই দেশের বাসিন্দার পরস্পরের দেশে গিয়ে গবেষণা, পড়াশোনা এবং চাকরি করার প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: এএনআই (ANI)2/6এস জয়শঙ্কর বলেন, ভারত এবং জার্মানির মধ্যে এই চুক্তি প্রকৃতপক্ষে আগামিদিনে আরও বেশি করে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তির সংকেত বলা যেতে পারে। একই সুর জার্মান বিদেশমন্ত্রীর মুখেও। তিনি বলেন, ‘গোটা বিশ্ব কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এমন সময়ে আমাদের একসঙ্গে চলাটা গুরুত্বপূর্ণ।’ ছবি: টুইটার (ANI)3/6যৌথ সাংবাদিক সম্মেলনে এস জয়শঙ্কর ফের আরও একবার রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির বিষয়ে ভারতের সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন এটি পুরোটাই বাজারের চাহিদামাফিক হয়েছিল। ফাইল ছবি: পিটিআই (ANI)4/6এর পাশাপাশি তিনি সমালোচকদের কিছুটা পাল্টা বার্তাও দেন। তিনি বলেন, ‘ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে যতটা তেল আমদানি করেছে, তা তাদের পরে লাইনে থাকা ১০টি দেশের মোট আমদানির চেয়েও বেশি।’ অর্থাত্ পশ্চিমী সমালোচকরাই যে রাশিয়া থেকে যথেচ্ছ তেল কেনে, সেই দিকটিই আরও একবার তুলে ধরেন। ফাইল ছবি: রয়টার্স (ANI)5/6এস জয়শঙ্কর আরও বলেন, আফগানিস্তানের পরিস্থিতি এবং পাকিস্তান-সৃষ্ট আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মতো বিষয়গুলি নিয়েও জার্মান বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, পাকিস্তান যদি এভাবেই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ চালিয়ে যায়, তাহলে কোনওভাবেই তাদের সঙ্গে আলোচনার পথে আসা যাবে না। ফাইল ছবি: এএনআই (ANI)6/6জার্মান বিদেশমন্ত্রী জানান, তাঁরা আগামিদিনে ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে চান। এরপর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘ভারত বিশ্বব্যাপী অনেক দেশের কাছে একটি রোল মডেল।’ ফাইল ছবি: এএনআই (ANI)