যতক্ষণ সংস্থাগুলি RBI-এর কাছে অডিট রিপোর্ট জমা দিচ্ছে, ততক্ষণ এই নিয়ম জারি থাকবে। অডিট রিপোর্টের মাধ্যমে RBI যাচাই করবে যে, তারা পেমেন্ট এগ্রিগেটর/পেমেন্ট গেটওয়ে (PA/PG) লাইসেন্সের সমস্ত এর নিয়ম মেনে চলছে কিনা।
1/5প্ল্যাটফর্মে যেকোনও নতুন অনলাইন ব্যবসায়ীদের অনবোর্ডিং বন্ধ করুন। Razorpay এবং Cashfree পেমেন্টস-এর উদ্দেশে এমনই নোটিশ পাঠাল RBI । আপাতত তাদের পেমেন্ট এগ্রিগেটর/পেমেন্ট গেটওয়ে লাইসেন্স অডিট সাপেক্ষ। ফাইল ছবি: পিটিআই (razorpay)2/5যতক্ষণ সংস্থাগুলি RBI-এর কাছে অডিট রিপোর্ট জমা দিচ্ছে, ততক্ষণ এই নিয়ম জারি থাকবে। অডিট রিপোর্টের মাধ্যমে RBI যাচাই করবে যে, তারা পেমেন্ট এগ্রিগেটর/পেমেন্ট গেটওয়ে (PA/PG) লাইসেন্সের সমস্ত এর নিয়ম মেনে চলছে কিনা। ফাইল ছবি: রেজরপে (razorpay)3/5Razorpay জানিয়েছে যে তারা এমন একটি নোটিশটি পেয়েছে। সংস্থা বলছে, তাদের PA/PG লাইসেন্স আপাতত চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। গত জুলাই মাসে RBI থেকে এই লাইসেন্সের নীতিগত অনুমোদন পেয়েছে সংস্থা। বর্তমানে তাদের RBI-কে অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে। অডিট রিপোর্ট যাচাই করার পরেই RBI চূড়ান্ত লাইসেন্স প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। সম্পূর্ণ প্রক্রিয়ার অংশ হিসাবে, অডিট রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে নতুন অনলাইন ব্যবসায়ীদের অনবোর্ডিং বন্ধ রাখতে বলা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (razorpay)4/5রেজারপে, পাইন ল্যাবস, এবং স্ট্রাইপ- এই তিনটি সংস্থাই PA/PG পরিষেবা প্রদানের নীতিগত অনুমোদন পাওয়া প্রথম সংস্থা ছিল। ফাইল ছবি: রেজরপে (razorpay)5/5রেজারপে জানিয়েছে, এর ফলে তাদের বর্তমান ব্যবসায়িক কার্যক্রম ও ব্যবহারকারীদের উপর কোনও প্রভাব পড়বে না। ফাইল ছবি : মিন্ট (razorpay)