১০ টাকা দিলেই পুণ্যস্নান! কনকনে ঠাণ্ডা জলে অন্যের হয়ে ডুব দেবেন এই ব্যক্তি

১০ টাকা দিলেই পুণ্যস্নান! কনকনে ঠাণ্ডা জলে অন্যের হয়ে ডুব দেবেন এই ব্যক্তি

#নয়াদিল্লি: বাংলা থেকে আপাতত ঠাণ্ডা উধাও। ফের কবে জাঁকিয়ে শীত পড়বে তা এখনই বলা মুশকিল। তবে বড়দিনের আমেজ ম্লান করেছে শীতের খামখেয়ালিপনা। যদিও দেশের বহু জায়গায় এখনও জাঁকিয়ে শীত পড়ছে। হাড়কাঁপানো ঠাণ্ডায় বহু জায়গায় এখন স্নান করাই সব থেকে কঠিন কাজ।

অর্থ উপার্জন, সংসার চালানোর জন্য অনেক সময় মানুষকে হরেকরকম কঠিন কাজই করতে হয়। আর এই দুনিয়ায় কতরকম যে কাজ আছে! এই যেমন ধরুন, মাত্র ১০ টাকা দিলেই পুণ্যস্নান হয়ে যেতে পারে আপনার। দশ টাকার বদলে পুণ্যস্নান! ভাবছেন হেঁয়ালি! একেবারেই নয়। এক ব্যক্তি আপনার হয়ে হাড়কাঁপানো ঠাণ্ডা জলে ডুব দেবেন। এদিকে আপনার পুণ্য অর্জন হবে।

স্কুল, কলেজে প্রক্সি দেওয়ার কথা আমরা অনেকেই শুনেছি। কিন্তু পুণ্যস্নানে প্রক্সি! মানে আপনার হয়ে আরেকজন ঠাণ্ডা জলে ডুব দেবেন! তাও মাত্র ১০ টাকার বিনিময়ে! ১০ টাকায় আপনার পূণ্য অর্জন! ভাবাই যা না, এমন একখানা কাজ বেছে নিয়েছেন এক ব্যক্তি।

(Feed Source: news18.com)