অসুস্থ নরেন্দ্র মোদির মা হীরাবেন, গুজরাত রওনা প্রধানমন্ত্রীর

অসুস্থ নরেন্দ্র মোদির মা হীরাবেন, গুজরাত রওনা প্রধানমন্ত্রীর

 

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, আহমেদাবাদের ইউএন মেহেতা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর মা’কে। শতবর্ষ পার করা হীরাবেন’কে এর আগেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পরিবার সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল।

মাত্র দিন কয়েক আগে গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও মায়ের সঙ্গে দেখা করে এসেছিলেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, মঙ্গলবারই নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।

সূত্রের খবর, মঙ্গলবার নিজের ছেলে, বউমা ও নাতির সঙ্গে বন্দিপুর যাচ্ছিলেন প্রহ্লাদ মোদি। সেই সময়ই কর্নাটকের মাইসোরের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সকলকেই ভর্তি করা হয় জেএসএস হাসপাতালে। বর্তমানে সকলেই নিরাপদে রয়েছেন। এরই মধ্যে পরিবারের জন্য ফের দুশ্চিন্তার খবর। হাসপাতালে ভর্তি হীরাবেন।

(Feed Source: news18.com)