Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পুলিশের নৌকাডুবি, খোয়া গেছে অস্ত্র
পুলিশের নৌকাডুবি, খোয়া গেছে অস্ত্র

সান নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে ট্রলারের ধাক্কায় পুলিশের টহলরত একটি নৌকা ডুবে গেছে। এতে খোয়া গেছে তাদের ব্যবহৃত শর্টগান ও চাইনিজ রাইফেল। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। তবে নৌকায় থাকা পুলিশ সদস্যরা সাঁতার কেটে তীরে উঠেছেন। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার চেঙ্গেরখাল নদীতে নৌকাযোগে পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পুলিশের নৌকায় একটি ট্রলার ধাক্কা দিলে মুহূর্তেই তা পানিতে তলিয়ে যায়। এ…

Read More

Gariahat: গেস্ট হাউস থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
Gariahat: গেস্ট হাউস থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

‌গড়িয়াহাটের একটি গেস্ট হাউস থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়। জানা যায়, বৃদ্ধটি নগ্ন অবস্থায় বিছানার ওপর শুয়ে ছিল। মৃতদেহের কাছ থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে। এই মৃত্যু স্বাভাবিক নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, পুলিশ তা খতিয়ে দেখছে। জানা গিয়েছে, গড়িয়াহাটের ডোভার লেনের গেস্ট হাউসের তিন তলার ঘর থেকে দুপুরে একটি দেহ উদ্ধার করা হয়। ব্যক্তির নাম প্রীতীশ কুমার গায়েন। ওই ব্যক্তি স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি করতেন। এক বছর ধরে ওই গেস্ট হাউসে ছিলেন প্রীতীশ।…

Read More

WBPS অফিসারদের জন্যও বাড়তি ভাতা, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
WBPS অফিসারদের জন্যও বাড়তি ভাতা, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: WBCS-এর মতো এ বার WBPS অফিসারদের জন্যও বাড়তি ভাতার ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কর্মদক্ষতার জন্যই বাংলাপ পুলিশ অফিসারদের এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী (West Bengal Police)। তাঁর মতে, কিছু ঘটলে, সবকিছুই পুলিশের উপর গিয়ে পড়ে। অথচ তাঁদের জন্য সে ভাবে কিছু ভাবা হয় না। তাই দীর্ঘ দিন ধরে চলে আসা এই প্রথায় এ বার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। WBPS অফিসারদের নিয়ে নয়া ঘোষণা বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই…

Read More

বাংলাদেশঃ পুলিশকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান
বাংলাদেশঃ  পুলিশকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান

সান নিউজ ডেস্ক: পুলিশ সদস্যদের আগ্নেয়াস্ত্র, মাদকের অপব্যবহার রোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ওপর বিশেষ নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জনগণকে এমনভাবে সেবা দিতে বলেছেন যাতে তারা পুলিশকে তাদের জীবন রক্ষার শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করতে পারে। পুলিশকে আরও জনবান্ধব হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি মনে করি, সব সময় সতর্ক থাকা দরকার। আগ্নেয়াস্ত্র, মাদকের অপব্যবহার, জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঘটনা যেন আর না ঘটতে পারে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (২১ জুন)…

Read More

তৈরি হচ্ছে নামের তালিকা, হাওড়ায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ভাবনা প্রশাসনের
তৈরি হচ্ছে নামের তালিকা, হাওড়ায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ভাবনা প্রশাসনের

অর্ণব মুখোপাধ্যায় ও সুনীত হালদার, হাওড়া: পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য (Prophet Remarks Protest)করেছিলেন দিল্লির প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা। তার আঁচে গত কয়েক দিন ধরেই পুড়েছে হাওড়া। উলুবেড়িয়া থেকে পাঁচলা, সলপ থেকে ডোমজুড়। প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল হিংসাত্মক আকার ধারণ করেছে বেশ কিছু জায়গায়। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে। তাতে ক্ষতিগ্রহস্ত হয়েছেন সাধারণ ব্যবসায়ী থেকে আম জনতা। দোকানঘর, গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রভূত। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সাহায্যপ্রদানের ভাবনা চলছে বলে…

Read More

Park Circus: কনস্টেবলের গুলি ছুটে এসেছিল সরফরাজের দিকেও, তারপর.‌.‌.‌
Park Circus: কনস্টেবলের গুলি ছুটে এসেছিল সরফরাজের দিকেও, তারপর.‌.‌.‌

‌মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন মহম্মদ সরফরাজ। কিন্তু ঘুরতে এসে যে এমন অভিজ্ঞতা হবে, ভাবতেও পারেনি মহম্মদ সরফরাজ। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল চড়ুপ লেপচার গুলি তার দিকেও ছুটে এসেছিল। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সে। জ্ঞান যখন ফিরল তখন সে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। বিহারের ছেলে মহম্মদ সরফরাজ দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়ে মাত্র চার দিন আগে কলকাতায় মামার বাড়িতে এসেছিল। সরফরাজের পরিবারের সদস্যদের মতে, মামার বাড়ি আলিমুদ্দিন স্ট্রিট থেকে পার্ক সার্কাসে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল সরফরাজ।…

Read More