WB Govt: পড়াশোনার পাশাপাশি সরকারি ইন্টার্নশিপ করতে পারবেন ছাত্রছাত্রীরা
কলেজ–বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে সরকারি ইন্টার্নশিপ করতে পারবেন ছাত্রছাত্রীরা। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য সরকারের এই উদ্যোগ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে এই ব্যবস্থা চালু আছে। এবার এই রাজ্যেও নতুন এই ব্যবস্থা চালু হতে চলেছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্নাতকস্তরে ইন্টার্ন হতে হলে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। প্রশাসন সূত্রে খবর, ইন্টার্ন পদে যারা আসবেন, তাঁদের পঞ্চায়েত ও ব্লক স্তরে কাজে লাগানো হবে। পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া…



