পাকিস্তানিদের ভিসা নয়, দেশ ছাড়তে ৪৮ ঘণ্টা, জানিয়ে দিল ভারত, পহেলগাঁও নাশকতার জের
নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গিদের হাতে নিরীহ পর্যটকদের প্রাণ চলে গিয়েছে। সেই আবহে পাকিস্তানকে নিয়ে কড়া অবস্থান নিল ভারত। সিন্ধু জলচুক্তি বাতিল করা হল। অর্থাৎ পাকিস্তানকে আর জল দেবে না ভারত। পাকিস্তানি নাগরিকরা ভিসা পাবেন না ভারতের। বন্ধ করে দেওয়া হল আটারি-ওয়াঘা সীমান্ত। (India Pakistan Relations) কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় একদিকে যেমন শোকের ছায়া, তেমনই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সেই আবহেই বুধবার রাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নর ঘোষণা করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে এদিন একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়। (Kashmir Terror…


