Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘ঢিলের পাল্টা পাটকেল, আমি চাই…’, মধ্যস্থতা করতে ভারত-পাকিস্তানকে বার্তা ট্রাম্পের
‘ঢিলের পাল্টা পাটকেল, আমি চাই…’, মধ্যস্থতা করতে ভারত-পাকিস্তানকে বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা  নিয়ে পাকিস্তানে সেনা অভিযান চালিয়েছে ভারত। Operation Sindoor নিয়ে এই মুহূর্তে শোরগোল আন্তর্জাতিক মহলে। সেই আবহে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ভারত এবং পাকিস্তানের পরস্পরকে ‘আক্রমণ’ বন্ধ করা উচিত। উত্তেজনা কাটিয়ে উঠতে তিনি সাহায্য় করতে পারেন দুই দেশকে। তবে ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিলেও ভারত বা পাকিস্তান, কোনও পক্ষ প্রতিক্রিয়া জানায়নি এখনও পর্যন্ত। (Donald Trump) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় এই প্রস্তাব…

Read More

পাকিস্তানে ভারতের স্ট্রাইকে শেষ পরিবার, মাসুদ বলছে, ‘কোনও আফশোস নেই, আমি শুধু ভাবছি…’
পাকিস্তানে ভারতের স্ট্রাইকে শেষ পরিবার, মাসুদ বলছে, ‘কোনও আফশোস নেই, আমি শুধু ভাবছি…’

নয়াদিল্লি: পহেলগাঁওয়ের বদলা নিতে পাকিস্তানে স্ট্রাইক চালিয়েছে ভারত। তাতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের লোকজন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। মাসুদ নিজেও খবরের সত্য়তা স্বীকার করে নিয়েছে। কিন্তু সে জানিয়েছে, তার কোনও আফশোস নেই। কোনও হতাশাও নেই মনে। (Masood Azhar) BBC Urdu জানিয়েছে, ভারতের স্ট্রাইকে মাসুদের বড় দিদি, জামাইবাবু, ভাগ্নে, ভাগ্নের স্ত্রী, এক ভাগ্নী এবং পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের ১০ সদস্যের মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছে মাসুদ নিজেও। সেই সঙ্গে নিজের চার সহযোগীর মৃত্যুর কথাও জানিয়েছে।…

Read More

এবার ইমরান খান ও বিলাবল ভুট্টোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্লক করল কেন্দ্র, পহেলগাঁওয়ের জের
এবার ইমরান খান ও বিলাবল ভুট্টোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ব্লক করল কেন্দ্র, পহেলগাঁওয়ের জের

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে টানাপোড়েনের মধ্যে এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ভারতে ব্লক করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলও ব্লক করা হল। মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ তাঁদের যে হ্যান্ডল, তা আর ভারতীয়রা দেখতে পাবেন না। (India-Pakistan Conflict) X-এ গিয়ে ইমরান এবং বিলাবলের হ্যান্ডলে যাওয়ার চেষ্টা করলে বলা হচ্ছে, ভারতে হ্যান্ডল দু’টিতে বিধিনিষেধ রয়েছে। আইনি কারণেই এমন পদক্ষেপ বলেও জানানো হয়। তাঁদের প্রোফাইল পিকচার, কভার পিকচার,…

Read More

Sonu Nigam: পহেলগাঁও প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য! সোনুর বিরুদ্ধে FIR দায়ের, বিপাকে গায়ক
Sonu Nigam: পহেলগাঁও প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য! সোনুর বিরুদ্ধে FIR দায়ের, বিপাকে গায়ক

Sonu Nigam: সোনুর বিরুদ্ধে কন্নড় ভাষা এবং এবং কন্নড় মানুষদের ভাষা সংগ্রামকে সন্ত্রাসবাদের এবং পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে তুলনা করার অভিযোগ আসে। উল্লেখ করা হয়েছে যে, তিনি বিভিন্ন ভাষাগত গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন। বেঙ্গালুরুতে একটি কনসার্টে বিতর্কিত মন্তব্যের জন্য গায়ক সোনু নিগমের বিরুদ্ধে ২৭ এপ্রিল একটি এফআইআরটি দায়ের করা হয়েছে। অবলাহল্লি পুলিশ স্টেশনে এফআইআরটি কর্ণাটক রক্ষণা বেদিক গ্রুপের অভিযোগের পর দায়ের করা হয়েছে। সেটি ৩৫২ ধারা (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান)-র অধীনে করা হয়েছে। সোনুর বিরুদ্ধে কন্নড়…

Read More

পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ হল, পড়শি দেশকে ভাতে মারতে আরও একধাপ এগোল ভারত
পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ হল, পড়শি দেশকে ভাতে মারতে আরও একধাপ এগোল ভারত

নয়াদিল্লি: এবার পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। দেশের জাতীয় নিরাপত্তা এবং জননীতিকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত বলে জানাল কেন্দ্র। পাকিস্তান থেকে সবরকমের পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা বসানো হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে সিদ্ধান্তের কথা জানানো হল। (India-Pakistan Conflict) কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানে উৎপন্ন বা পাকিস্তান থেকে সরবরাহ হওয়া সমস্ত পণ্য, অবাধে তা আমদানিযোগ্য হোক বা না হোক, সবকিছুর প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা…

Read More

India Pakistan Tension: ‘ভারতীয় দুর্গে’ বসেই ভারতের বিরুদ্ধে ভয়ংকর আক্রমণ শানাচ্ছে পাকিস্তান! রাওয়ালপিন্ডিতে পাক জেনারেল মুনির…
India Pakistan Tension: ‘ভারতীয় দুর্গে’ বসেই ভারতের বিরুদ্ধে ভয়ংকর আক্রমণ শানাচ্ছে পাকিস্তান! রাওয়ালপিন্ডিতে পাক জেনারেল মুনির…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও কাণ্ডে (Pahalgam Terror Attack) ২৬ জন ভারতীয় মারা গিয়েছেন। তার পর সারা ভারত পাকিস্তানের (India Pakistan Tension) এই অনাচারে ক্ষুব্ধ, বিরক্ত। জনমতের চাপে ভারত সরকারও পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ করতে শুরু করেছে। বসে নেই পাকিস্তানও। জেনারেল অসীম মুনির (General Asim Munir) রাওয়ালপিন্ডি ( Rawalpindi) শহরে পাকিস্তানের প্রতিরক্ষার হেড কোয়ার্টারে (Pakistan Army’s Rawalpindi HQ) বসে ভারতের বিরুদ্ধে আক্রমণের ব্লু প্রিন্ট তৈরি করছেন। সব থেকে মজার বিষয় হল– যে-শহরে বসে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তিনি,…

Read More

পহলগাঁও নিয়ে বাড়ছে উত্তাপ, ভারত বনাম পাকিস্তান, জলে-স্থলে-আকাশে সামরিক শক্তিতে কে, কোথায়?
পহলগাঁও নিয়ে বাড়ছে উত্তাপ, ভারত বনাম পাকিস্তান, জলে-স্থলে-আকাশে সামরিক শক্তিতে কে, কোথায়?

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় উত্তাপ বেড়েই চলেছে দুই দেশের মধ্যে। সন্ত্রাসে মদত জোগানোর জন্য পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করছে ভারত। পাকিস্তানের তরফে উড়ে আসছে হুমকি-হুঁশিয়ারি। (India-Pakistan Military Strength) সংঘাত চরমে পৌঁছলে কী হবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। ভারত এবং পাকিস্তান, দুই দেশই পরমাণু শক্তিধর। কিন্তু সামরিক শক্তিতে কে, কোথায় দাঁড়িেয় এই মুহূর্তে, তা নিয়ে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। (India-Pakistan Conflict) লন্ডনের International Institute for Strategic Studies-এর পরিসংখ্যান তুলে ধরেছে সংবাদ সংস্থা রয়টার্স। সেই অনুযায়ী- সেনাসংখ্যা…

Read More

Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গিহানায় পাকিস্তানকে কড়া জবাব, বড় সিদ্ধান্ত BCCI-এর…
Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গিহানায় পাকিস্তানকে কড়া জবাব, বড় সিদ্ধান্ত BCCI-এর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরে আতঙ্কবাদী হামলার পর, বিসিসিআইয়ের (BBCI) সহ-সভাপতি রাজীব শুক্লা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচে ভারত অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন। কাশ্মীরে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলার পর, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা নিশ্চিত করেছেন যে ভারত পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবে না। ২০১২-১৩ সাল থেকে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ ছাড়া, দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। পাকিস্তান ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করছিল। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ভ্রমণে ভারতের অস্বীকৃতির ফলে সম্ভাব্য…

Read More

India vs Pakistan: মাঠে নেমেই প্রত্যাঘাত ভারতের, মেয়েরাই নাস্তানাবুদ করল পাকিস্তানকে…
India vs Pakistan: মাঠে নেমেই প্রত্যাঘাত ভারতের, মেয়েরাই নাস্তানাবুদ করল পাকিস্তানকে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি (Pahalgam Terror Attack) হানায় নিহত ২৭ জন পর্যটক। সারাদেশ ফুঁসছে ক্ষোভে। নিরীহ পর্যটকদের নৃশংস হত্যার জন্য যে পাকিস্তানের (Pakistan) মদত রয়েছে, এরকম ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আর সেই নিরিখে একের পর এক কূটনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এই পরিস্থিতিতে ইতোমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চিঠি লিখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (ICC) জানিয়েছে, কোনও প্রতিযোগিতায় ভারতীয় দলকে যেন পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা না হয়। এরই মাঝে খেলার মাঠে পাকিস্তানকে নাস্তানাবুদ করে পরাজিত করল ভারত। ব্যাংককে…

Read More

Arijit Singh | Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় শোকাহত অরিজিত্‍, প্রতিবাদে বড় সিদ্ধান্ত গায়কের…
Arijit Singh | Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় শোকাহত অরিজিত্‍, প্রতিবাদে বড় সিদ্ধান্ত গায়কের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২৭ এপ্রিল, রবিবার লাইভ শো ছিল অরিজিত্‍ সিংয়ের (Arijit Singh)। চেন্নাইয়ে ছিল সেই কনসার্ট। সেই কনসার্ট এবার বাতিল করলেন তারকা গায়ক। পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) ঘটে যাওয়া জঙ্গি হানায় নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে শো বাতিল করেন সঙ্গীতশিল্পী। ২২ এপ্রিল, আচমকাই পহেলগাঁওয়ের বৈসরণে সাধারণ মানুষদের উপর আক্রমণ করে জঙ্গিরা। চলে গুলি। জানা যায় উপস্থিত পর্যটকদের কলমা পড়তে বলা হয়। কলমা না পড়তে পারায় বেছে বেছে অমুসলিমদের মারা হয়।…

Read More