Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
শাংহাই সম্মেলনের ছবি থেকে মোদিকে বাদ দিল পাকিস্তান, সমালোচনার মুখে পড়ে শেষে…
শাংহাই সম্মেলনের ছবি থেকে মোদিকে বাদ দিল পাকিস্তান, সমালোচনার মুখে পড়ে শেষে…

  নয়াদিল্লি: আন্তর্জাতিক মঞ্চে একছাদের নীচে বিভিন্ন দেশের তাবড় রাষ্ট্রনেতা। কিন্তু বাকিরা সৌজন্য় বিনিময় করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে কথা বলতে বা হাত মেলাতে দেখা যায়নি। আর সেই নিয়ে এবার ন্যক্কারজনক আচরণ করতে দেখা গেল পাকিস্তানকে। শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাকিস্তান, তা থেকে মোদির ছবি কেটে বাদ দেওয়া হয়। তবে ভারতের প্রধানমন্ত্রী একেবারেই সেই পথে হাঁটেননি। (Shanghai Cooperation Organisation) SCO সম্মেলনের যে ছবি পোস্ট করে পাক প্রধানমন্ত্রী…

Read More

ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হবেন আসিম মুনির?

  নয়াদিল্লি: পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা। ফের একবার সেখানে সেনা অভ্য়ুত্থান ঘটতে পারে বলে জোর জল্পনা। এমনি এমনি নয়, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভিই এই জল্পনা উস্কে দিয়েছেন, যিনি পাকিস্তানের সেনাপ্রধান, ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ বলে পরিচিত। (Pakistan Military Coup Speculations) অতি অল্প সময়ের মধ্যে নকভির পদোন্নতি নজর কেড়েছে অনেকেরই। তবে সম্প্রতি তাঁর কিছু মন্তব্য সেনা অভ্যুত্থানের সম্ভাবনাকে জোরাল করেছে। তাঁর দাবি, পাকিস্তানে ‘সিস্টেম’ পুরোপুরি ধসে গিয়েছে। জরাজীর্ণ হয়ে পড়েছে পুরোপুরি। দেশের যুবসমাজের আশা…

Read More

অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধও ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তানের
অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধও ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তানের

  নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে দমন-পীড়ন অব্যাহত। নাগরিকদের নিত্য প্রয়োজনের সামগ্রী পর্যন্ত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। খাদ্যপণ্য থেকে ওষুধপত্র, উপত্যকায় কিছু ঢুকতে দেওয়া হচ্ছে না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সরকার বিরোধী আন্দোলনে শামিল হওয়ার দরুণই এমন শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। (PoK Blockade By Pakistan) সরকার বিরোধী আন্দোলনে বেশ কিছু দিন ধরেই তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। সেখানকার ১২টি আসন ভারতীয় কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত। স্থানীয়দের দাবি, ওই সংরক্ষিত আসনকে কাজে লাগিয়ে নির্বাচনে প্রভাব খাটায় পাকিস্তান সরকার, যাতে নিজেদের…

Read More

‘অপারেশন সিঁদুরে’ মৃত্যু হতে পারত শেহবাজ় শরিফের? নয়া দাবি ট্রাম্পের, বললেন, ‘আমি না থাকলে…’
‘অপারেশন সিঁদুরে’ মৃত্যু হতে পারত শেহবাজ় শরিফের? নয়া দাবি ট্রাম্পের, বললেন, ‘আমি না থাকলে…’

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানকে নিয়ে একের পর এক দাবি করেই চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হস্তক্ষেপ না করলে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বেঁধে যেত ফের দাবি করলেন তিনি। সেই সঙ্গে তাঁর সংযোজন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের মৃত্যু হতে পারত।” মুখ ফস্কে একথা বলে ফেলেছেন তিনি, না কি সত্যি সত্যিই শেহবাজ়ের প্রাণহানির ঝুঁকি ছিল বলে ইঙ্গিত দিতে চেয়েছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। (Donald Trump) স্টেট অফ দ্য ইউনিয়নের বক্তৃতায় এমন মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “প্রথম ১০…

Read More

‘আমাকে মেরে ফেলবে ওরা’, বোনেদের বললেন ইমরান খান, কী ঘটছে পাকিস্তানের জেলে?
‘আমাকে মেরে ফেলবে ওরা’, বোনেদের বললেন ইমরান খান, কী ঘটছে পাকিস্তানের জেলে?

লাহৌর: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট-দুনিয়ার কিংবদন্তি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ঘোর উদ্বেগ। পাকিস্তানের জেলে ইমরান কার্যত দৃষ্টিশক্তি হারাতে বসেছেন, তাঁর অবস্থা গুরুতর বলে অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে ইমরানের হয়ে মুখ খুলতে শুরু করেছে ক্রিকেট-বিশ্ব। সুনীল গাওস্কর, কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়রা ইতিমধ্যেই পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে জেলে ন্যায্য আচরণ পান ইমরান। ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ, তাঁদের দুই ছেলেও লাগাতার সওয়াল করে চলেছেন। সেই আবহেই চাঞ্চল্যকর অভিযোগ তুলল ইমরানের পরিবার। ইমরানকে খুনের চক্রান্ত চলছে বলে দাবি…

Read More

বিশ্বকাপের মাঝেই চাকরি যাচ্ছে মহসিন নকভির! পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল সেনাপ্রধানের?
বিশ্বকাপের মাঝেই চাকরি যাচ্ছে মহসিন নকভির! পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল সেনাপ্রধানের?

করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই চাকরি খোয়াতে পারেন মহসিন নকভি? ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভিকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সে দেশের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। দলের প্রস্তুতি ও অব্যবস্থাপনায় অসন্তুষ্ট মুনির পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলেও খবর। জোর জল্পনা, নকভি গদি হারাতে পারেন। টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারছেন না মুনির। দলের সঠিক প্রস্তুতি না থাকা এবং পিসিবির অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়ে তিনি ক্ষুব্ধ…

Read More

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে পুতিন, অপেক্ষা করতে করতে হতাশ পাক প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে পুতিন, অপেক্ষা করতে করতে হতাশ পাক প্রধানমন্ত্রী

সোশাল মিডিয়ায় ‘হাসির পাত্র’ হয়ে উঠলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রায় ৪০ মিনিট তাঁকে অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর। আর সেই অস্থিরতা থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের রিসেপ তাইপ এর্ডোগানের মধ্যে চলা রুদ্ধদ্বার বৈঠকের দরজা খুলে ভিতরে ঢুকতে যান। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শরিফের নির্ধারিত বৈঠক ছিল। তুর্কমেনিস্তানের রাজধানী শহরে International Year of Peace and Trust-এর আন্তর্জাতিক ফোরামের এই ঘটনার ভিডিও শেয়ার করেছে RT India। পরে অবশ্য সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়। পোস্টে লেখা…

Read More

Gen Z আন্দোলনে তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, শেহবাজ সরকারের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার তরুণ
Gen Z আন্দোলনে তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, শেহবাজ সরকারের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার তরুণ

নয়াদিল্লি: নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে এবার রাস্তায় নামলেন সেখানকার Gen Z নাগরিকরা। একাধিক ইস্যুকে সামনে রেখে রাস্তায় নেমেছেন তাঁরা, যার মধ্যে শিক্ষায় সংস্কারের দাবিকে এগিয়ে রাখা হয়েছে। পর পর সরকার বিরোধী আন্দোলনের জেরে পাক অধিকৃত কাশ্মীরে শেহবাজ সরকারের নিয়ন্ত্রণ শিথিল হচ্ছে  কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে দেশের অন্দরেই। (Gen Z Protests in Pakistan Occupied Kashmir) কয়েক সপ্তাহ আগেই নাগরিক আন্দোলনে রক্ত ঝরেছে পাক অধিকৃত কাশ্মীরে। তবে এবার রাস্তায় নামলেন…

Read More

পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তান? ট্রাম্পের দাবিতে প্রতিক্রিয়া ইসলামাবাদের
পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তান? ট্রাম্পের দাবিতে প্রতিক্রিয়া ইসলামাবাদের

নয়াদিল্লি: নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা করতে গিয়ে সরাসরি পাকিস্তানের নাম টেনে এনেছেন। পাকিস্তানও গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে শোরগোলের মধ্যে পাকিস্তানের তরফে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ইসলামাবাদের এক আধিকারিক। অভিযোগ উড়িয়ে দেওয়ার পরিবর্তে তিনি জানিয়েছেন, পরমাণু অস্ত্র পরীক্ষা করা প্রথম দেশ নয় পাকিস্তান। নতুন করে পরীক্ষা শুরু করার ক্ষেত্রেও প্রথম দেশ নয় পাকিস্তান। আর তাতেই জল্পনা জোর পেয়েছে। (Pakistan Nuclear Test Allegations) সম্প্রতি নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষার কথা…

Read More

‘ভারত-পাকিস্তান একসঙ্গে সুন্দরভাবে বসবাস করতে চলেছে, তাই না?’ ট্রাম্পের কথায় কী করলেন শেহবাজ
‘ভারত-পাকিস্তান একসঙ্গে সুন্দরভাবে বসবাস করতে চলেছে, তাই না?’ ট্রাম্পের কথায় কী করলেন শেহবাজ

ভারতের সঙ্গে “যুদ্ধ থামানোর” সমস্ত কৃতিত্ব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার মিশরে গাজা শান্তি সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখার সময় এই সংক্রান্ত মন্তব্য করেন তিনি। বিশ্বজুড়ে তাবড় রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখার জন্য শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। সেই মঞ্চে যোগ দিয়ে শরিফ ট্রাম্পের উদ্দেশে বলেন, “প্রকৃত অর্থে শান্তির মানুষ।” সঙ্গে জোর দিয়ে এও বলেন, পাকিস্তান তাঁর জন্য নোবেল শান্তি পুরস্কার চেয়েছিল “তাঁর অসাধারণ অবদানের জন্য… ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করতে এবং তারপর তাঁর অসাধারণ…

Read More