বিশ্বকাপের মাঝেই চাকরি যাচ্ছে মহসিন নকভির! পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল সেনাপ্রধানের?
করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই চাকরি খোয়াতে পারেন মহসিন নকভি? ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভিকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সে দেশের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। দলের প্রস্তুতি ও অব্যবস্থাপনায় অসন্তুষ্ট মুনির পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলেও খবর। জোর জল্পনা, নকভি গদি হারাতে পারেন। টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারছেন না মুনির। দলের সঠিক প্রস্তুতি না থাকা এবং পিসিবির অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিয়ে তিনি ক্ষুব্ধ…








