
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের রাজনীতিতে (Pakistan Politics) এখন একটাই প্রশ্ন – ইমরান খান (Imran Khan) কোথায় আছেন? প্রাক্তন প্রধানমন্ত্রীকে (EX PM of Pakistan) ঘিরে জল্পনা যত বাড়ছে, ততই অস্থির হয়ে উঠছে তাঁর পরিবার, সমর্থক ও সহকর্মীরা। পাকিস্তান জুড়ে ক্রমই বাড়ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি। তেহরিক-ই-ইনসফারে (TET) নেতাকে ঘিরে ক্রমেই চড়ছে পাকিস্তানের রাজনৈতিক পারদ। ইমরানের সঙ্গে গত ৬ সপ্তাহ ধরে বাইরের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে পরিবারের দাবি। সদ্য তাঁর বোনেরা দাবি করেছিলেন যে, তাঁদের সঙ্গে ইমরানকে দেখা করতে দেয়নি পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বর্তমানে সেখানেই বন্দি রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট ক্যাপ্টেন তথা সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি ইমরানের বোনেদের সঙ্গে অভ্যব্য আচরণও করে জেল কর্তৃপক্ষ বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে, পাকিস্তান জুড়ে প্রশ্ন উঠছে, ইমরান জীবিত কিনা, তা নিয়ে। এরই মাঝে ইমরানের পুত্র কাশিম দাবি করলেন, তাঁর বাবার বেঁচে থাকরার প্রমাণ দেওয়ার জন্য।
আসিম মুনিরের নির্দেশে মিথ্যে তছরুপ-সহ একাধিক মামলায় জেলবন্দি রয়েছেন ইমরান। এবার তাঁর ছেলে কাশিম এক বিস্ফোরক পোস্টে দাবি করছেন, পাকিস্তানের আদিয়ালা জেলে ‘মৃত কুঠুরিতে’ তাঁর বাবা ইমরান খান রয়েছেন। কাশিম তাঁর পোস্টে লেখেন,‘আমার বাবা ৮৪৫ দিন ধরে বন্দী আছেন।’ কাশিম লিখছেন, ‘গত ছয় সপ্তাহ ধরে, তাঁকে একটি মৃত্যু কুঠুরিতে নির্জন কারাগারে রাখা হয়েছে।’ বিস্ফোরক পোস্টে ইমরানের জন্য আন্তর্জাতিক সাহায্য়েরও দাবি করেছেন কাশিম। তিনি লেখেন,’আমি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশ্ব মানবাধিকার সংস্থা এবং প্রতিটি গণতান্ত্রিক কণ্ঠকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি। জীবনের প্রমাণ দাবি করুন, আদালতের নির্দেশ কার্যকর করুন, এই অমানবিক বিচ্ছিন্নতার অবসান ঘটান এবং পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার মুক্তির আহ্বান জানান, যিনি কেবল রাজনৈতিক কারণে আটক রয়েছেন।’ কাসিম আরও বলেন, ‘ইচ্ছাকৃতভাবেই তাঁর অবস্থার তথ্য গোপন রাখা হচ্ছে। তাঁর কথায়, ‘এটা কোনও নিরাপত্তা প্রোটোকল (Security Protocol) নয়। এটা ইচ্ছাকৃত অন্ধকারে রেখে দেওয়া, যাতে আমরা জানতে না পারি বাবা আদৌ কেমন আছেন।’
এই অস্বাভাবিক নীরবতার মাঝেই ফের খোঁজ পাওয়া যাচ্ছে তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্টের (Last Social Media Post of Imran Khan), যা প্রকাশ হয়েছিল ৫ নভেম্বর, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বোনের সঙ্গে সাক্ষাতের পর।
সেই বার্তাটি আবার পড়লে বোঝা যায়, ইমরান ঠিক কাকে দায়ী করেছিলেন। ইঙ্গিত ছিল সরাসরি সেনাপ্রধান আসিম মুনিরের (Pakistan Army Chief Asim Munir) দিকে। একাধিকবার ‘এক জন ব্যক্তি’ বলতে গিয়ে তাঁর নাম উল্লেখ করেছিলেন ইমরান খান (Imran Khan)। অভিযোগ, পাকিস্তানে এখন সংবিধানের শাসন নয়, চলছে ‘আসিম ল’ (Asim Law) – এমনই বিস্ফোরক দাবি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
ইমরানের অভিযোগ ছিল আরও তীব্র। তিনি লিখেছিলেন, দেশের শাসনব্যবস্থা কার্যত এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত এবং সেই ব্যক্তি ক্ষমতা ধরে রাখতে যে কোনও কাজ করতে পারেন! পাশাপাশি এও জানান, চাপ বা নির্যাতনে নত না হওয়ার সিদ্ধান্ত তিনি নিয়ে নিয়েছেন।
অন্যদিকে বৃহস্পতিবার আদিয়ালা জেল প্রশাসন (Adiala Jail) একটি বিবৃতি জারি করে সমস্ত মৃত্যুর গুজব উড়িয়ে দেয়। তাদের দাবি, ইমরান খান সম্পূর্ণ সুস্থ। তাঁকে অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে, এই খবর ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইমরান খান আদিয়ালা জেলেই আছেন এবং সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্যের কোনও সত্যতা নেই।’
(Feed Source: zeenews.com)
