Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’

  নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি। ভোররাতে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। জবাবে কুয়েত এবং বাহরাইনে ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরানও। সেই আবহেই মানচিত্র থেকে ইরানকে মুছে দেওয়ার হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা ইরান বলে, “আগামী কয়েক দিনে নরকযন্ত্রণায় ভুগতে হবে আমেরিকাকে।” (Donald Trump Threats Iran) হরমুজ প্রণালীতে পানামার পতাকা লাগানো একটি জাহাজে হামলা হয় বলে অভিযোগ। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে আমেরিকা। আর তার পরই ইরানকে হুমকি দিলেন ট্রাম্প। যুদ্ধবিরতি চলতে থাকলে ইরানের…

Read More

ট্রাম্পের নামে রাস্তা হল ভারতে, সম্মান পেয়ে অভিভূত আমেরিকার প্রেসিডেন্ট
ট্রাম্পের নামে রাস্তা হল ভারতে, সম্মান পেয়ে অভিভূত আমেরিকার প্রেসিডেন্ট

  নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা হল ভারতে। হায়দরাবাদে আমেরিকার কনস্যুলেট লাগোয়া রাস্তার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। এমন সম্মান পেয়ে অভিভূত ট্রাম্প। আগে আমেরিকার কোনও প্রেসিডেন্টকে এমন সম্মান দেখানো হয়নি বলে লিখলেন তিনি। (Donald Trump Avenue in Hyderabad) হায়দরাবাদে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউয়ের উদ্বোধনী অনুষ্ঠানের একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন ট্রাম্প। লেখেন, ‘ভারতের হায়দরাবাদে নতুন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। আমেরিকার প্রেসিডেন্টকে এই প্রথম এভাবে সম্মান জানানো হল। ধন্যবাদ’। (Hyderabad Road Renamed After Trump) তেলঙ্গানা সরকারের তরফে…

Read More

নতুন করে যুদ্ধ! গভীর রাতে ইরানে হামলা আমেরিকার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত
নতুন করে যুদ্ধ! গভীর রাতে ইরানে হামলা আমেরিকার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত

  নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ফের কি নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে? শুক্রবার গভীর রাতের ঘটনাবলী এই প্রশ্নই উস্কে দিল। কারণ ইরানের ফের হামলা চালিয়েছে আমেরিকা। ক্ষেপণাস্ত্র, ড্রোন ভাণ্ডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলা চালানো হয়েছে উপকূলীয় রেডার কেন্দ্রগুলিতেও। এর পাল্টা ওই অঞ্চলে আমেরিকার ঘাঁটি লক্ষ্য় করে হামলা চালাতে শুরু করেছে ইরানও। আর তাতেই ফের প্রমাদ গুনতে শুরু করল আন্তর্জাতিক মহল। একদিন আগে একটি মালবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। আর তার পরই ফের ইরানের…

Read More

PoK পাকিস্তানের অংশ? ভুল মানচিত্র দেখাল আমেরিকা, মোদি বিদেশে থাকাকালীন জল-নিরাপত্তাতেও উদ্বেগ
PoK পাকিস্তানের অংশ? ভুল মানচিত্র দেখাল আমেরিকা, মোদি বিদেশে থাকাকালীন জল-নিরাপত্তাতেও উদ্বেগ

  নয়াদিল্লি: ফ্রান্সে G7 সম্মেলন চলাকালীনই জো ধাক্কা খেল ভারত। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন সমন্বিত বাহিনীর নামবদল করল তারা। কয়েক বছর আগে ওই বাহিনীর নাম রাখা হয় United States Indo-Pacific Command (USINDOPACOM). কিন্তু আগের নামে ফেরানোর সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প সরকার। Indo শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র US Pacific Command (USPACOM) অংশটুকু রাখা হল। শুধু তাই নয়, নিজেদের ‘দায়িত্বপ্রাপ্ত’ অঞ্চলের যে মানচিত্র প্রকাশ করেছে তারা, তাতে পাক-অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের বলেই দেখানো হয়েছে। এমতাবস্থায় ভারত এবং আমেরিকার মধ্যে দূরত্ব…

Read More

ইরানেও ভেনিজুয়েলা মডেল? তেহরানের তেলের ভাণ্ডার দখলের পথে আমেরিকা? ট্রাম্প বললেন, ‘সব নিয়ে নেব’
ইরানেও ভেনিজুয়েলা মডেল? তেহরানের তেলের ভাণ্ডার দখলের পথে আমেরিকা? ট্রাম্প বললেন, ‘সব নিয়ে নেব’

  নয়াদিল্লি: ভেনিজুয়েলা মডেলে ইরানের তৈলসম্পদ দখলের হুমকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে যুদ্ধের আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে পশ্চিম এশিয়ায়। গত দুই রাতে ইরানে বোমাবর্ষণ করেছে আমেরিকা। আবারও রাতভর ইরানে হামলার হুঁশিয়ারি দিলেন তিনি। পাশাপাশি, ইরানকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানালেন। (Donald Trump Threatens Iran) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হুমকিবার্তা পোস্ট করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘ইরানে হামলা চালিয়ে যাবে আমেরিকা (যাদের নৌবাহিনী, বায়ুসেনা, রেডার, হামলা প্রতিরোধকারী যুদ্ধবিমান, সব রকমের প্রতিরক্ষা, প্রতিরোধের যাবতীয় ক্ষমতা…

Read More

Trump’s Big Warning: ‘আজ রাতেই উড়িয়ে দেব’: ইরানকে হাড়হিম হুমকি ট্রাম্পের; সত্যিই বিশ্ব দেখবে ভয়ংকর ধ্বংসদৃশ্য? বিশ্বযুদ্ধ?
Trump’s Big Warning: ‘আজ রাতেই উড়িয়ে দেব’: ইরানকে হাড়হিম হুমকি ট্রাম্পের; সত্যিই বিশ্ব দেখবে ভয়ংকর ধ্বংসদৃশ্য? বিশ্বযুদ্ধ?

  US Will Hit Very Hard Tonight: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি উত্তেজনা এক রক্তক্ষয়ী যুদ্ধের রূপ ধারণ করেছে। বুধবার (১০ জুন) মার্কিন সর্বাধিনায়কের নির্দেশে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Trump) ইরানকে চরম হুমকি দিয়েছেন। বলেছেন, আজ রাতেই তিনি ইরান ধ্বংস করে দেবেন। যা, ইতিমধ্যেই থাকা ইরান-মার্কিন দ্বৈরথকে আরও তীব্র করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে…

Read More

H1B Visa Fee: মুখ পুড়ল ট্রাম্পের, H-1B ভিসার ১ লক্ষ ডলার ফি বাতিল আদালতের: ভারতীয়দের জন্য বড় স্বস্তি
H1B Visa Fee: মুখ পুড়ল ট্রাম্পের, H-1B ভিসার ১ লক্ষ ডলার ফি বাতিল আদালতের: ভারতীয়দের জন্য বড় স্বস্তি

  Donald Trump H-1B Visa Fee: ২০২৫-এর সেপ্টেম্বর মাসে ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসার নতুন বর্ধিত ফি চালুর কথা ঘোষণা করে। ২০০০ থেকে ৫০০০ ডলারের ভিসা ফি বাড়িয়ে ১ লক্ষ ডলার করে দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের আরোপ করা  এইচ-১বি ভিসার এই নতুন ফি বাতিল করে দিয়েছে মার্কিন জেলা আদালত। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মার্কিন মুলুকে কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য বড়ই স্বস্তি ও সুখবর। মার্কিন ফেডারেল আদালতে জোর ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা…

Read More

মোজতবা খামেনেইয়ের প্রশংসা, দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প, ইরান বলল…
মোজতবা খামেনেইয়ের প্রশংসা, দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প, ইরান বলল…

  নয়াদিল্লি: ইরানের সর্বোচ্চ শাসক মোজতবা খামেনেইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিল তেহরান। পরিষ্কার জানিয়ে দিল, ট্রাম্পের ওই ইচ্ছে পূরণ হওয়া একেবারেই সম্ভব নয়। শুধু তাই নয়, শান্তিচুক্তিতে বার বার ট্রাম্পই বিঘ্ন ঘটাচ্ছেন বলে অভিযোগ তুলল তারা। (Donald Trump on Mojtaba Khamenei) গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলই প্রথম ইরানে হামলা চালায়। হত্যা করা হয় ইরানের তদানীন্তন সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইকে। সেই থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি অব্যাহত। তবে…

Read More

মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন
মেজাজ হারালেন ডোনাল্ড ট্রাম্প, ‘অকৃতজ্ঞ’ বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে, গালিগালাজও করে বসলেন

  ওয়াশিংটন: ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে এবার মেজাজ হারালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে যে আগ্রাসন দেখাচ্ছে ইজ়রায়েল, তা ইরানের সঙ্গে শান্তিচুক্তি ভেস্তে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আর তাতেই রেগে একেবারে অগ্নিশর্মা ট্রাম্প। ফোনে কথা বলার সময় তিনি নেতানিয়াহুকে তীব্র আক্রমণ করেন, এমনকি ‘উন্মাদ’ বলেও উল্লেখ করেন বলে জানা যাচ্ছে। (Donald Trump Rebukes Benjamin Netanyahu) Axios-এর রিপোর্ট অনুযায়ী, ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সময় মেজাজ হারান ট্রাম্প। এতটাই রেগে যান যে নেতানিয়াহুকে ‘অকৃতজ্ঞ’ বলেও আক্রমণ করেন।…

Read More

ইজ়রায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চাপ! ট্রাম্পের আশায় জল ঢেলে দিল পাকিস্তান
ইজ়রায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চাপ! ট্রাম্পের আশায় জল ঢেলে দিল পাকিস্তান

  নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশায় আপাতত জল ঢেলে দিল পাকিস্তান। ‘অ্যাব্রাহাম চুক্তি’তে পাকিস্তানকে পাশে চেয়েছিলেন ট্রাম্প। চেয়েছিলেন, পাকিস্তানও যেন ইজ়রায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু পাকিস্তান পরিষ্কার জানিয়ে দিল যে, কোনও ভাবেই ‘আদর্শে’র সঙ্গে সমঝোতা করবে না তারা। (Pakistan on Abraham Accords) আমেরিকার মধ্যস্থতায় ২০২০ সালে ‘অ্য়াব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় ইজ়রায়েল এবং বেশ কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত সম্পর্ককে স্বাভাবিক করে তোলা হয়। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম- তিন ধর্মবিশ্বাসের মানুষের কাছে শ্রদ্ধেয়…

Read More