Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পাকিস্তানের ‘চাটুকারিতা’ ও ‘ঘুষে’ মজেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন ট্রাম্প? বলছেন…
পাকিস্তানের ‘চাটুকারিতা’ ও ‘ঘুষে’ মজেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন ট্রাম্প? বলছেন…

নয়াদিল্লি: দুই রাষ্ট্রনেতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খবরের শিরোনামে জায়গা করে নিত একসময়। এখনও খবরের শিরোনামেই থাকেন তাঁরা, তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে টানাপোড়েনের কথাই উঠে আসে বার বার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যেকার বোঝাপড়া যে আগের জায়গায় নেই, তা দিনের আলোর মতো স্পষ্ট, যা ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককেও প্রভাবিত করছে। সেই নিয়ে এবার মুখ খুললেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক। বর্তমান পরিস্থিতির জন্য পাকিস্তানকেই দুষলেন তিনি। (US-India Relations) সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ভারত ও আমেরিকার মধ্যে…

Read More

রাশিয়ার ২ বৃহত্তম সংস্থাকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা, এবার তেল কেনা কমাতেই হবে ভারতকে?
রাশিয়ার ২ বৃহত্তম সংস্থাকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা, এবার তেল কেনা কমাতেই হবে ভারতকে?

নয়াদিল্লি: আগের নিষেধাজ্ঞা এখনও কার্যকর রয়েছে। সেই আবহেই রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা। রাশিয়ার দুই বৃহত্তম তৈল সংস্থাকে নিষিদ্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করাতেই এই বাড়তি নিষেধাজ্ঞা বলে জানিয়েছে মস্কো। এতে রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করা যাবে কি না, সেই নিয়ে বিচার-বিশ্লেষণ চলছে যেমন, তেমনই এই বাড়তি নিষেধাজ্ঞার ফলে চিন এবং ভারতের মতো দেশ রাশিয়ার থেকে তেল কেনা থেকে পিছু হটতে পারে বলেও জল্পনা চলছে। (Russian Oil Sanctions) রাশিয়ার দুই বৃহত্তম তৈল সংস্থা,…

Read More

রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ? ট্রাম্পের দাবি উড়িয়ে ভারত বলল, ‘ফোনে কথাই হয়নি’
রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ? ট্রাম্পের দাবি উড়িয়ে ভারত বলল, ‘ফোনে কথাই হয়নি’

নয়াদিল্লি: বাণিজ্যশুল্ক নিয়ে আলাপ-আলোচনার মধ্যেই বড় দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ফোনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তাঁর। রাশিয়ার থেকে আর তেল কেনা হবে না বলে তাঁকে আশ্বস্ত করেছেন মোদি। কিন্তু তাঁর সেই দাবি এবার খারিজ করল ভারত। দিল্লি জানিয়েছে, অতি সম্প্রতি দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনে কথাই হয়নি। (US-India Relations) বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়া হয়, যাতে ট্রাম্পের দাবি খারিজ করে দেওয়া হয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমেরিকা জ্বালানি নিয়ে যে মন্তব্য…

Read More

রাশিয়ার থেকে তেল কেনা কমাল ভারত? আগে কী ছিল, এখন কী হল, সামনে এল তথ্য
রাশিয়ার থেকে তেল কেনা কমাল ভারত? আগে কী ছিল, এখন কী হল, সামনে এল তথ্য

নয়াদিল্লি: রাশিয়ার থেকে তেল কেনার জন্য ৫০ শতাংশ ‘শুল্ক শাস্তি’ চাপিয়েছে আমেরিকা। তার পরও রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। তবে তেল কিনলেও, পরিমাণ আগের থেকে কমে গিয়েছে। অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে রাশিয়ার থেকে ১৪ শতাংশ কম অশোধিত তেল কিনেছে ভারত।  (Russia Oil Import) ইউরোপের থিঙ্কট্যাঙ্ক Centre for Research on Energy and Clean Air (CREA) এই তথ্য় প্রকাশ করেছে। তাদের দাবি, চিনের পর রাশিয়ার থেকে সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি কিনছে ভারতই। সেপ্টেম্বর মাসে রাশিয়ার কাছ থেকে ২.৫ বিলিয়ন…

Read More

‘আমি ক্ষমতা প্রয়োগ না করলে…’, ভারত ও পাকিস্তানকে নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের
‘আমি ক্ষমতা প্রয়োগ না করলে…’, ভারত ও পাকিস্তানকে নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ট্রাম্পের

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন আবারও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, তাঁর হাতে যুদ্ধ থামানোর হাতিয়ার হয়ে উঠেছে বাণিজ্যশুল্ক। তিনি না থাকলে ভারত ও পাকিস্তান আগামী কয়েক বছর ধরে যুদ্ধ চালিয়ে যেত।ট্রাম্পের দাবি, তাঁর কথাতেই দুই দেশ যুদ্ধ থেকে বিরত হয়। (Donald Trump) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একবার ফের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমেরিকার জন্য বাণিজ্যশুল্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাণিজ্যশুল্কের জন্যই আমরা শান্তি প্রতিষ্ঠাকারী দেশ।…

Read More

সম্পর্ক ভাঙল কেন, ভারতকে কেন ‘শুল্কশাস্তি’ দিলেন ট্রাম্প? মুখ খুললেন রঘুরাম রাজন, বললেন…
সম্পর্ক ভাঙল কেন, ভারতকে কেন ‘শুল্কশাস্তি’ দিলেন ট্রাম্প? মুখ খুললেন রঘুরাম রাজন, বললেন…

নয়াদিল্লি: শেয়ার বাজারে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে। দেশের অর্থনীতিতেও প্রভাব পড়ার আশঙ্কা। আমেরিকার ‘শুল্ক শাস্তি’ নিয়ে তাই বাড়ছে উদ্বেগ। সেই আবহে মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর, অর্থনীতিবিদ রঘুরাম রাজন। তাঁর মতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন, তার নেপথ্যে বৃহত্তর কৌশল রয়েছে। শুধুমাত্র ব্যবসা-বাণিজ্যের মধ্যে সীমিত নয় বিষয়টি। (US Tariff on India) একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুলেছেন রাজন। ভারতের উপর একেবারে ৫০ শতাংশ শুল্ক কেন চাপালেন ট্রাম্প, তা নিয়ে নিজের মতামত জানান তিনি।…

Read More

‘স্বৈরাচারীর শয্যাসঙ্গী হচ্ছে ভারত’, বেনজির আক্রমণ ট্রাম্প-সহযোগীর, চিনের সঙ্গে সখ্য নিয়ে খোঁচা
‘স্বৈরাচারীর শয্যাসঙ্গী হচ্ছে ভারত’, বেনজির আক্রমণ ট্রাম্প-সহযোগীর, চিনের সঙ্গে সখ্য নিয়ে খোঁচা

নয়াদিল্লি: রাশিয়ার থেকে তেল কেনার জন্য ‘শুল্ক শাস্তি’ চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক আদায় করছে আমেরিকার সরকার। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে চাঁচাছোলা ভাষায় ভারতকে আক্রমণ করলেন হোয়াইট হাউসে ট্রাম্পের উপদেষ্টা পিটার নেভারো। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তিনি। তাঁর দাবি, রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ আসলে ‘মোদির যুদ্ধ’। (US Tariff on India) Bloomberg-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে নিশানা করেন পিটার। তিনি জানান, রাশিয়ার থেকে তেল কেনা এই মুহূর্তে বন্ধ করলে, ভারতের ঘাড় থেকে ২৫ শতাংশ…

Read More

‘ভারত তেল কেনা বন্ধ করলে…’, দিল্লিকে বার্তা রাশিয়ার, ‘আমেরিকা কারও বন্ধু নয়’, স্মরণ করাল মস্কো
‘ভারত তেল কেনা বন্ধ করলে…’, দিল্লিকে বার্তা রাশিয়ার, ‘আমেরিকা কারও বন্ধু নয়’, স্মরণ করাল মস্কো

নয়াদিল্লি: রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতকে ‘শুল্ক শাস্তি’ দিয়েছে আমেরিকা। দুই দফায় মোট ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভারতীয় পণ্যের উপর। এই পরিস্থিতিতে ভারতের ব্য়বসায়ীরা যখন বিপুল ক্ষতির আশঙ্কা করছেন, সেই সময়ই ভারতের জন্য দেশের বাজার খুলে দিল রাশিয়া। মস্কো জানিয়েছে, আমেরিকার বাজারে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে রাশিয়ার বাজারে পণ্য পাঠাতে পারে ভারত। (India-Russia Relations) রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন এই ঘোষণা করেছেন। ভারতের উপর যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে ‘অযৌক্তিক’ এবং ‘একতরফা’…

Read More

US Tariff on India Relating Russia: ট্রাম্প চাপালেন ভারতের উপর শুল্ক, আর তাতেই থামল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? আশ্চর্য অঙ্কটা জানলে…
US Tariff on India Relating Russia: ট্রাম্প চাপালেন ভারতের উপর শুল্ক, আর তাতেই থামল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? আশ্চর্য অঙ্কটা জানলে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউক্রেন যুদ্ধ (Ukraine War) বন্ধ করতে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস (White House)! হোয়াইট হাউসের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের বয়ান অনুযায়ী, হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে ‘ঘুরিয়ে চাপ’ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। শুল্ক বৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের শুল্কের হার দ্বিগুণ করে ৫০% করেছে। আগে ২৫% শুল্ক ছিল, এর সঙ্গে অতিরিক্ত ২৫% শুল্ক যোগ করা হয়েছে। এই নতুন…

Read More

‘এতদিন অন্যরা লুঠ-ধর্ষণ চালিয়েছে, এবার…’, ভারতের উপর শুল্ক চাপালেন ট্রাম্প, তালিকায় আর কে কে?
‘এতদিন অন্যরা লুঠ-ধর্ষণ চালিয়েছে, এবার…’, ভারতের উপর শুল্ক চাপালেন ট্রাম্প, তালিকায় আর কে কে?

নয়াদিল্লি: ঘোষণা মতোই ভারতের উপর শুল্কের পাল্টা শুল্ক চাপাল আমেরিকা। আমেরিকার পণ্যের উপর ভারত ৫২ শতাংশ হারে শুল্ক নেয়। পাল্টা শুল্ক চাপাতে গিয়ে ভারতকে ‘ডিসকাউন্টও’ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় শুল্কের উপর তিনি ২৭ শতাংশ পাল্টা শুল্ক বসিয়েছেন। অর্থাৎ ভারত থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যের উপর এখন থেকে ২৭ শতাংশ শুল্ক দিতে হবে ব্যবসায়ীদের। আগামী ৯ এপ্রিল থেকে এই হারে শুল্ক কার্যকর হবে ভারতীয় পণ্যের উপর, যাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। (US Tariff War) দ্বিতীয় বার আমেরিকার মসনদে ফেরার…

Read More