Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘নির্লজ্জ আগ্রাসন’, খামেনেই হত্যা নিয়ে সরব চিন-রাশিয়া, এখনও নীরব বহু দেশ
‘নির্লজ্জ আগ্রাসন’, খামেনেই হত্যা নিয়ে সরব চিন-রাশিয়া, এখনও নীরব বহু দেশ

নয়াদিল্লি: ভেনিজ়ুয়েলার পর ইরানে সামরিক পদক্ষেপ আমেরিকার। ইজ়রায়েলের সঙ্গে মিলে মুহুর্মুহু আক্রমণ চালানো হয়েছে শনিবার। হত্যা করা হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইকে। সেই নিয়ে এবার নিন্দায় সরব হল চিন এবং আমেরিকা। অবিলম্বে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করতে বার্তা দিয়েছে তারা। (China-Russia Condemn Ayatollah Killing) শনিবার আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় মৃত্যু হয় ৮৬ বছর বয়সি খামেনেইয়ের। সেই থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, পাল্টা হামলা চলছেই। এমন পরিস্থিতিতে নিন্দায় সরব হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খামেনেইকে…

Read More

উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছু, তাও ভেনিজুয়েলার এই অবস্থা কেন?
উজাড় করে দিয়েছে প্রকৃতি, তেল-সোনা-গ্যাস-খনিজ, বাদ নেই কিছু, তাও ভেনিজুয়েলার এই অবস্থা কেন?

নয়াদিল্লি: জোঁকের মতো যখন চারিদিক থেকে ছেঁকে ধরছে পশ্চিমি শক্তিগুলি, সেই সময় গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন সৌদি আরবের প্রাক্তন তৈলমন্ত্রী আহমেদ জ়াকি ইয়েমনি। খানিকটা স্বগতোক্তির মতোই, হতাশা মেশানো সুরে তাঁকে বলতে শোনা গিয়েছিল ‘আরবের একটাই অপরাধ, তাদের কাছে তেল রয়েছে’। ২০২৬ সালে দাঁড়িয়ে তাঁর সেই উক্তি এখন কানে বাজছে ভেনিজুয়েলারও। সৌদির মতো বাণিজ্যিকীকরণ না ঘটলেও, দেশে মজুত তৈলভাণ্ডার এবং খনিজ সম্পদ এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদেরও। কিন্তু বর্তমানে সৌদি ও ভেনিজুয়েলার অবস্থায় আকাশপাতাল ফারাক। শনিবার সেখানে হামলা চালায়…

Read More

৩৩ বছর পর পরমাণু অস্ত্র পরীক্ষা করবে আমেরিকা, রাশিয়া-চিনকে দেখেই নির্দেশ ট্রাম্পের? পারদ চড়ছে
৩৩ বছর পর পরমাণু অস্ত্র পরীক্ষা করবে আমেরিকা, রাশিয়া-চিনকে দেখেই নির্দেশ ট্রাম্পের? পারদ চড়ছে

ওয়াশিংটন: মসনদে ফিরেই একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে চলেছেন। এবার পরমাণু অস্ত্র পরীক্ষায় গতি আনার সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, অবিলম্বে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করবেন তাঁরা। অর্থাৎ ট্রাম্পের হাতে ৩৩ বছর আগে নেওয়া পণ ভাঙতে চলেছে আমেরিকা। (Donald Trump Orders Nuclear Test) দক্ষিণ কোরিয়ায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের ঠিক কয়েক মিনিট আগে বৃহস্পতিবার এই ঘোষণা করেন ট্রাম্প। এই সিদ্ধান্ত নেহাতই কৌশলগত অবস্থান, নাকি রাশিয়া এবং চিনকে বার্তা, তা নিয়ে কাটাছেঁড়া শুরু চলছে। চিনা প্রেসিডেন্টের…

Read More

রাশিয়ার থেকে তেল কেনা কমাল ভারত? আগে কী ছিল, এখন কী হল, সামনে এল তথ্য
রাশিয়ার থেকে তেল কেনা কমাল ভারত? আগে কী ছিল, এখন কী হল, সামনে এল তথ্য

নয়াদিল্লি: রাশিয়ার থেকে তেল কেনার জন্য ৫০ শতাংশ ‘শুল্ক শাস্তি’ চাপিয়েছে আমেরিকা। তার পরও রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। তবে তেল কিনলেও, পরিমাণ আগের থেকে কমে গিয়েছে। অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে রাশিয়ার থেকে ১৪ শতাংশ কম অশোধিত তেল কিনেছে ভারত।  (Russia Oil Import) ইউরোপের থিঙ্কট্যাঙ্ক Centre for Research on Energy and Clean Air (CREA) এই তথ্য় প্রকাশ করেছে। তাদের দাবি, চিনের পর রাশিয়ার থেকে সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি কিনছে ভারতই। সেপ্টেম্বর মাসে রাশিয়ার কাছ থেকে ২.৫ বিলিয়ন…

Read More

সুনামির ধাক্কা পৌঁছল আমেরিকার আলাস্কায়! বিদ্যুৎ বিচ্ছিন্ন রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, চূড়ান্ত সতর্কতা জারি ৩ মহাদেশে!
সুনামির ধাক্কা পৌঁছল আমেরিকার আলাস্কায়! বিদ্যুৎ বিচ্ছিন্ন রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, চূড়ান্ত সতর্কতা জারি ৩ মহাদেশে!

রাশিয়ার পূর্ব কামচটকা প্রদেশ ৮.৮ ম্যাগনিটিউড ভূমিকম্পে কেঁপে উঠেছে। আর এরপর থেকেই সুনামি সতর্কতা জারি হয়েছে আমেরিকা থেকে জাপানে। ইতিমধ্যেই, আমেরিকার আলাস্কাতে সুনামি আঘাত হেনেছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর।সুনামি আছড়ে পড়ল আলাস্কাতে আলাস্কা: রাশিয়ার পূর্ব কামচটকা প্রদেশ ৮.৮ ম্যাগনিটিউড ভূমিকম্পে কেঁপে উঠেছে। আর এরপর থেকেই সুনামি সতর্কতা জারি হয়েছে আমেরিকা থেকে জাপানে। ইতিমধ্যেই, আমেরিকার আলাস্কাতে সুনামি আঘাত হেনেছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। এরমধ্যেই, আমেরিকার আরও নানান স্থানে সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, হাওয়াই ছাড়াও আলাস্কার এলিওটিশিয়ান দ্বীপপুঞ্জ, ক্যালিফোর্নিয়ার…

Read More

‘ক্ষেপণাস্ত্র ছুড়ে নামানো হয় বিমান, ২৯৮ জনের মৃত্যু তাতেই’, MH17 নিয়ে দোষী সাব্যস্ত রাশিয়া
‘ক্ষেপণাস্ত্র ছুড়ে নামানো হয় বিমান, ২৯৮ জনের মৃত্যু তাতেই’, MH17 নিয়ে দোষী সাব্যস্ত রাশিয়া

দ্য হেগ: একদশক আগের মামলায় ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালতে ধাক্কা খেল রাশিয়া। আদালত জানিয়ে দিল, যাত্রীসমেত মালয়েশিয়া এয়ারলাইন্সের MH17 বিমানটিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নামিয়েছিল রাশিয়া। আর তাতেই বিমানটি ভেঙে পড়ে, মারা যান ২৮৩ জন যাত্রী, ১৫ জন বিমানকর্মী। রাশিয়ার বিরুদ্ধে মোট চারটি মামলা নিয়ে হাজির হয়েছিল ইউক্রেন এবং নেদারল্যান্ডস। সেই মামলাতেই রাশিয়ার বিরুদ্ধে রায় শোনাল আদালত। (MH17 Shot Down) ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস রাশিয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই অ্যামস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ভেঙে পড়ে…

Read More

Russia Taliban: বিশ্বের প্রথম দেশ, যারা তালিবান সরকারকে স্বীকৃতি দিল! আমেরিকাকে পিছনে ফেলে এবার কি সুপার পাওয়ার হচ্ছে রাশিয়া?
Russia Taliban: বিশ্বের প্রথম দেশ, যারা তালিবান সরকারকে স্বীকৃতি দিল! আমেরিকাকে পিছনে ফেলে এবার কি সুপার পাওয়ার হচ্ছে রাশিয়া?

Russia Taliban: এই পদক্ষেপ এমন সময় এল যখন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চার বছর পর তালিবান দেশটির নিয়ন্ত্রণ নেয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই স্বীকৃতির অংশ হিসেবে তালিবান নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে রুশ বিদেশ মন্ত্রক এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলবে।’ এই পদক্ষেপ…

Read More

রাশিয়ায় চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল সেতু, দুর্ঘটনা ঘটেনি, ঘটানো হয়েছে বলে দাবি, বাড়ছে হতাহত
রাশিয়ায় চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল সেতু, দুর্ঘটনা ঘটেনি, ঘটানো হয়েছে বলে দাবি, বাড়ছে হতাহত

মস্কো: যাত্রীভর্তি ট্রেনের উপর ভেঙে পড়ল সেতু। ভয়ঙ্কর বিপর্যয় রাশিয়ার ব্রায়ানস্কে। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর মিলছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত ৩০ জন। রাশিয়া ও ইউক্রেন সীমান্ত এলাকায়, শনি-রবিবার ভোররাতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে বোঝা যাচ্ছে রাত কেটে ভোর হওয়ার আগেই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সেতুর নীচ দিয়ে ট্রেনটি ছুটে যাচ্ছিল। সেই সময় সেতুর…

Read More

Russia : ২৫ বছরের কম বয়সে মা হলেই ৮১ হাজার টাকা ! রাশিয়ার শহরে বড় ঘোষণা
Russia : ২৫ বছরের কম বয়সে মা হলেই ৮১ হাজার টাকা ! রাশিয়ার শহরে বড় ঘোষণা

সুস্থ সন্তান জন্ম দিলেই হাতে বিরাট অঙ্কের টাকা। বয়স হতে হবে ২৫ এর কম। কম বয়সে মা হলেই এমন পুরস্কার দেবে  প্রশাসন !  না ভারতে নয়। এমন প্রস্তাব দেওয়া হচ্ছে রাশিয়ার একটি শহরে। হাল আমলে চিন এবং জাপানও দেশের জনসংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। তারই মাঝে রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধি করার চেষ্টায় এই পদক্ষেপ করল রাশিয়ার এক শহর। দ্য মস্কো টাইমস এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শুধু মা হলেই হবে না। আরও কতকগুলি শর্ত রয়েছে টাকা পাওয়ার ক্ষেত্রে। সেগুলি মিলে গেলেই…

Read More

মাঝ আকাশে রহস্যজনক ভাবে নিখোঁজ রুশ হেলিকপ্টার, সওয়ার ছিলেন ২২ জন
মাঝ আকাশে রহস্যজনক ভাবে নিখোঁজ রুশ হেলিকপ্টার, সওয়ার ছিলেন ২২ জন

মস্কো: যাত্রী সমেত মাঝ আকাশ থেকে নিখোঁজ রুশ হেলিকপ্টার। তিন হেলিকপ্টার কর্মী-সহ মোট ২২ জন হেলিকপ্টারে সওয়ার ছিলেন। কামচাটকা উপদ্বীপের আকাশ থেকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে খবর। হেলিকপ্টারটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে না পৌঁছনোয় খোঁজ শুরু হয় হেলিকপ্টারটির। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। (Russian Helicopter Missing) রাশিয়ার Interfax সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার Mi-8 হেলিকপ্টারটি কামচাটকার ভাশকাজেৎস ভলকেনো থেকে আকাশে ওড়ে।  Mi-8 হেলিকপ্টারটি দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার। ১৯৬০ সালে হেলিকপ্টারটির নকশা তৈরি হয়। রাশিয়া ছাড়াও প্রতিবেশী…

Read More