Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের

  নয়াদিল্লি: আমেরিকা-ইরানের মধ্যে ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ। ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে যে দক্ষিণ ইরানের বেশ কয়েকটি জায়গায় শোনা গেছে বিস্ফোরণের শব্দ। তার মধ্যে রয়েছে বুশহর, চাবাহার, কোনারক, বন্দর আব্বাসের মতো শহর। ইরানের দাবি, আমেরিকার হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত কমপক্ষে ৭৮ জন। নিহতের তালিকায় রয়েছে ৮ ইরানি সেনাও। যদিও ইরানে হামলার কথা অস্বীকার করেছে আমেরিকা। ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার পাল্টা জবাব দিয়েছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, সোমবার দক্ষিণ ইরানে নতুন করে বড়সড় হামলা…

Read More

ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত

  নয়াদিল্লি: নতুন করে ইরানে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইরান। আর এবার চবাহার বন্দর গুঁড়িয়ে দিল তারা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে অর্থহীন বলে বুধবারই মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার পরই বৃহস্পতিবার ইরানের উপর মুহুর্মুহু বোমা বর্ষণ করে আমেরিকা, যাতে চবাহার বন্দরটি গুঁড়িয়ে গিয়েছে। ওই চবাহার বন্দরে বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর যদিও দূরত্ব বাড়ায় দিল্লি। (US Strike Chabahar Port) ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, চবাহারের উপর মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে…

Read More

নতুন করে যুদ্ধ! গভীর রাতে ইরানে হামলা আমেরিকার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত
নতুন করে যুদ্ধ! গভীর রাতে ইরানে হামলা আমেরিকার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত

  নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ফের কি নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে? শুক্রবার গভীর রাতের ঘটনাবলী এই প্রশ্নই উস্কে দিল। কারণ ইরানের ফের হামলা চালিয়েছে আমেরিকা। ক্ষেপণাস্ত্র, ড্রোন ভাণ্ডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলা চালানো হয়েছে উপকূলীয় রেডার কেন্দ্রগুলিতেও। এর পাল্টা ওই অঞ্চলে আমেরিকার ঘাঁটি লক্ষ্য় করে হামলা চালাতে শুরু করেছে ইরানও। আর তাতেই ফের প্রমাদ গুনতে শুরু করল আন্তর্জাতিক মহল। একদিন আগে একটি মালবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। আর তার পরই ফের ইরানের…

Read More

আকাশে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র-ড্রোন, ঘন ঘন বাজছে সাইরেন, ফের পরস্পরকে আক্রমণ আমেরিকা ও ইরানের
আকাশে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র-ড্রোন, ঘন ঘন বাজছে সাইরেন, ফের পরস্পরকে আক্রমণ আমেরিকা ও ইরানের

  নয়াদিল্লি: শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে হামলা, পাল্টা হামলা। ইরানের কাশম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। তাদের দাবি, ইরানের হামলার জবাব দেওয়া হয়েছে। যদিও ইরানের দাবি, আমেরিকাই প্রথম হামলা চালিয়েছে। জবাবে কুয়েত এবং বাহরাইনে আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। (US-Iran War) আমেরিকার সেনার দাবি, প্রতিবেশী দেশগুলিতে হামলা চালিয়েছিল ইরান। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ঠেকানো গিয়েছে। আত্মরক্ষার্থে ইরানের কাশম দ্বীপে হামলা চালাতে হয়েছে আমেরিকাকে। আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘প্রতিবেশী দেশগুলিকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক…

Read More

কয়েক হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, ইরানে ‘গ্রাউন্ড অপারেশনে’র প্রস্তুতি, খার্গ কি দখল হয়ে যাবে?
কয়েক হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, ইরানে ‘গ্রাউন্ড অপারেশনে’র প্রস্তুতি, খার্গ কি দখল হয়ে যাবে?

নয়াদিল্লি: ইরানের বিরুদ্ধে এবার গ্রাউন্ড অপারেশন চালাতে উদ্যত আমেরিকা। পশ্চিম এশিয়ায় ৩৫০০-র বেশি সেনা মোতায়েন করছে তারা। যুদ্ধজাহাজ USS Tripoli-তে চেপে নৌবাহিনীর ২৫০০ সৈনিক অপারেশনাল জোনে পৌঁছে গিয়েছেন বলে জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড।  (US-Iran War) USS Tripoli একটি বড় আকারের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। গ্রাউন্ড অপারেশনে যেমন সাহায্য জোগায়, তেমনই F-35 এবং Osprey-র মতো অত্য়াধুনিক যুদ্ধবিমান পরিচালনাতেও সক্ষম। দুই সপ্তাহ আগে জাহাজটি জাপান উপকূলে মোতায়েন ছিল। সান দিয়েগো থেকে USS Boxer এবং আমেরিকার নৌবাহিনীর আরও ইউনিট পশ্চিম এশিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে…

Read More

মোজতবা খামেনেই কোথায়? ইরান এখন কার হাতে? অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে CIA, মোসাদ
মোজতবা খামেনেই কোথায়? ইরান এখন কার হাতে? অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে CIA, মোসাদ

নয়াদিল্লি: শহিদদের রক্তের প্রতিশোধ তোলার শপথ নিয়েছেন। জানিয়েছেন, কড়া হাতে শত্রুর মোকাবিলা করা চাই। কিন্তু আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে তিন সপ্তাহব্যাপী যুদ্ধে এখনও আড়ালেই রয়েছেন ইরানের নব নিযুক্ত সর্বোচ্চ শাসক আয়াতোল্লা মোজতবা আলি খামেনেই। পৃথিবীর তাবড় সংস্থাও তাঁর হাল-হদিশ পাচ্ছে না। মোজতবা কোথাও রয়েছেন, কী অবস্থায় রয়েছেন, তা নিয়ে রহস্য ক্রমশ গাঢ় হচ্ছে। (Mojtaba Ali Khamenei) গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলই প্রথম ইরানে হামলা চালায়। সেই হামলায় মারা যান আয়াতোল্লা আলি খামেনেই-সহ পরিবারের অনেকেই। হামলার সময় বাবার বাসভবনেই…

Read More

‘কিচ্ছুটি জানত না আমেরিকা’, ইরানে হামলা নিয়ে ইজ়রায়েলের থেকে দূরত্ব বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প
‘কিচ্ছুটি জানত না আমেরিকা’, ইরানে হামলা নিয়ে ইজ়রায়েলের থেকে দূরত্ব বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প

নয়াদিল্লি: পারস্য উপসাগরে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারে হামলা চালিয়েছিল ইজ়রায়েল। পাল্টা আঘাত হানতে গিয়ে কাতারের বৃহত্তম তরল গ্যাস উৎপাদন কেন্দ্রে আক্রমণ চালিয়েছে ইরান। এই আঘাত, পাল্টা আঘাতে জ্বালানি সঙ্কট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই নিয়ে এবার ইজ়রায়েলকে কড়া বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি তেল আভিভের থেকে দূরত্ব তৈরি করলেন। জানালেন, ইরানের প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারে ইজ়রায়েলি হামলার ব্যাপারে কিছুই জানত না আমেরিকা। (Donald Trump) ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে দেশের অন্দরেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ট্রাম্পকে।…

Read More

ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়েছিলেন, তখনই আছড়ে পড়ে মিসাইল, সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা
ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়েছিলেন, তখনই আছড়ে পড়ে মিসাইল, সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা

নয়াদিল্লি: বাবার বাসভবনেই ছিলেন তিনি। ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়েছিলেন কিছু ক্ষণের জন্য। আর সেই সময়ই উড়ে আসে ক্ষেপণাস্ত্র। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান ছিল দুই ঘটনার মধ্যে। আর তাতেই রক্ষা পান ইরানের নবনিযুক্ত শাসক আয়াতোল্লা মোজতবা খামেনেই। কিন্তু তিনি রক্ষা পেলেও, বাবা আয়াতোল্লা আলি খামেনেই প্রাণ হারান। প্রাণ হারান মোজতবার স্ত্রী ও ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল মিলে ইরানে যে হামলা চালায়, তা নিয়ে এবার নতুন তথ্য সামনে এল। (Mojtaba Khamenei) ব্রিটেনের The Telegraph এই নয়া তথ্য…

Read More

‘ফের ৯/১১-এর অনুরূপ হামলা হতে পারে, দোষ চাপানো হতে পারে…’, চাঞ্চল্যকর অভিযোগ ইরানের
‘ফের ৯/১১-এর অনুরূপ হামলা হতে পারে, দোষ চাপানো হতে পারে…’, চাঞ্চল্যকর অভিযোগ ইরানের

নয়াদিল্লি: ফের ৯/১১-এর মতো সন্ত্রাসী হামলা হতে পারে বলে এবার সতর্ক করল ইরান। তাদের দাবি, ইরানকে ফাঁসানো হতে পারে। বড় ধরনের ষড়যন্ত্র চলছে। ৯/১১-এর মতো বড় ধরনের নাশকতা ঘটানো হতে পারে,যার দায় চাপানো হতে পারে ইরানের ঘাড়ে। (Iran Warns of 9/11 Like Attack) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি এই দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় আলি লেখেন, ‘আমি শুনলাম এপস্টিন নেটওয়র্কের বাকিরা মিলে ষড়যন্ত্র রচনা করেছে যে ৯/১১-এর মতো ঘটনা ঘটাবে এবং তার দোষ ইরানকে দেবে। ইরান এই…

Read More

জ্বালানি সঙ্কট চরমে, নিজেদের সঞ্চয় ভাঙছে জাপান, অন্যদের তেল দেবে টোকিও
জ্বালানি সঙ্কট চরমে, নিজেদের সঞ্চয় ভাঙছে জাপান, অন্যদের তেল দেবে টোকিও

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কটে গোটা বিশ্ব। সেই আবহে বড় সিদ্ধান্ত নিল জাপান। নিজেদের সঞ্চিত তেলের কিছু অংশ অন্য দেশগুলিকে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। ভূরাজনৈতিক চাপানউতোরের মধ্যে তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এমন সিদ্ধান্ত বলে জানাল তারা। (Oil Crisis) ১৬ মার্চের মধ্যে নিজেদের সঞ্চিত তেলের কিছুটা অংশ ছাড়বে জাপান। টোকিওয় সাংবাদিক বৈঠক করে দেশের প্রধানমন্ত্রী সানে তাকাইচি জানান, বেসরকারি ক্ষেত্রের সঞ্চয় থেকে ১৫ দিনের মতো এবং সরকারি সঞ্চয় থেকে এক মাস চলার মতো তেল অন্যদের দেওয়া হবে,…

Read More