Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
গোটা সভ্যতা শেষ করে দেওয়ার হুমকি, ট্রাম্পকে ‘সাইকোপ্যাথ’ বলল ইরান, লিখল, ‘অ্যালেকজান্ডারও…’
গোটা সভ্যতা শেষ করে দেওয়ার হুমকি, ট্রাম্পকে ‘সাইকোপ্যাথ’ বলল ইরান, লিখল, ‘অ্যালেকজান্ডারও…’

নয়াদিল্লি: আজ রাতে ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে এবার তাঁকে পাল্টা আক্রমণ করল তেহরান। আমেরিকার প্রেসিডেন্টকে ‘সাইকোপ্যাথ’ বা ‘মানসিক ব্যাধিগ্রস্ত’ বলে উল্লেখ করল তারা। ট্রাম্পের হুমকি-হুঁশিয়ারি কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়ে জানাল, আগেও ইরানকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সব প্রতিবন্ধকতা পেরোতে সফল হয়েছে ইরান। (Iran Calls Donald Trump Psychopath) মঙ্গলবার রাতেই ইরানের গোটা সভ্যতা শেষ হয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। সেই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাঁর উদ্দেশে শ্লেষ…

Read More

মোজতবা খামেনেই মৃত্যুশয্যায়, বাবার সঙ্গেই সমাধিস্থ করার প্রস্তুতি? নয়া দাবি ঘিরে শোরগোল
মোজতবা খামেনেই মৃত্যুশয্যায়, বাবার সঙ্গেই সমাধিস্থ করার প্রস্তুতি? নয়া দাবি ঘিরে শোরগোল

নয়াদিল্লি: ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ শাসক মোজতবা খামেনেইকে নিয়ে রহস্য আরও গাঢ় হচ্ছে। যুদ্ধের একমাস পরও দেখা নেই তাঁর, না আছে কোনও খোঁজখবর। সেই আবহে এবার নয়া রিপোর্ট সামনে এল, যাতে বলা হয়েছে, কিছু করার মতো অবস্থায় নেই মোজতবা। অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই মুহূর্তে দেশের জন্য সিদ্ধান্তগ্রহণের ক্ষমতাই নেই তাঁর। (Mojtaba Khamenei Condition) আমেরিকা এবং ইজ়রায়েলের গুপ্তচর সংস্থার হাতে মোজতবাকে নিয়ে এমনি তথ্য এসেছে বলে দাবি ‘দ্য টাইমস’-এর। তারা জানিয়েছে, মোজতবার শরীরে সাড় নেই কোনও। অচেতন অবস্থায় রয়েছেন…

Read More

কত তেল রয়েছে ইরানের? খার্গ দ্বীপ কেন ট্রাম্পের নজরে? যুদ্ধের নেপথ্যে মার্কিন প্রেসিডেন্টের ‘খুব পছন্দের’ এই স্থানই!
কত তেল রয়েছে ইরানের? খার্গ দ্বীপ কেন ট্রাম্পের নজরে? যুদ্ধের নেপথ্যে মার্কিন প্রেসিডেন্টের ‘খুব পছন্দের’ এই স্থানই!

যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে Strait of Hormuz-এ অস্থিরতা এবং খার্গ দ্বীপকে ঘিরে উত্তেজনা বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় প্রভাব ফেলছে। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা সাময়িকভাবে ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে সমুদ্রে আটকে থাকা প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া যায় এবং আন্তর্জাতিক দামের চাপ কিছুটা কমানো যায়। আমেরিকা, ইজরায়েল ও ইরানকে ঘিরে চলা সংঘাতে তেলের গুরুত্ব ক্রমেই বাড়ছে। খার্গ দ্বীপ, যেখান থেকে ইরান তার মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ বিশ্ববাজারে…

Read More

‘প্রথম তুমিই বলেছিলে’, ইরান-যুদ্ধের দায় অন্যের দিকে ঠেলে দিলেন ট্রাম্প?
‘প্রথম তুমিই বলেছিলে’, ইরান-যুদ্ধের দায় অন্যের দিকে ঠেলে দিলেন ট্রাম্প?

নয়াদিল্লি: ইরানে সঙ্গে যুদ্ধ নিয়ে কি দায় এড়াচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নিজেই এই প্রশ্ন উস্কে দিলেন তিনি। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের দিকে কার্যত যুদ্ধের দায় ঠেললেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পিটই তাঁকে ঠেলে দিয়েছিলেন বলে দাবি করলেন। (Pete Hegseth) টেনেসিতে মেম্ফিস স্টেট টাস্ক ফোর্সের গোলটেবিল বৈঠক চলাকালীন পিটের দিকে অঙ্গুলিনির্দেশ করেন ট্রাম্প। বলেন, “আমি পিটকে ফোন করেছিলাম। ফোন করেছিলাম জেনারেল কেন এবং আরও অনেককে। ওঁদের জানাই, পশ্চিম এশিয়ায় সমস্যা তৈরি হয়েছে। এমন একটা দেশ রয়েছে, যারা গত…

Read More

আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানে হামলা ইরানের, অবতরণের কথা স্বীকার
আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানে হামলা ইরানের, অবতরণের কথা স্বীকার

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ভয়াবহ যুদ্ধের ২১তম দিন। সংঘাত মেটার কোনও লক্ষণই নেই।উল্টে আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ইজরায়েল-আমেরিকার ঘাঁটিতে লাগাতার ক্ষেপণাস্ত্র হানা চালিয়ে যাচ্ছে ইরাক। ইজরায়েলের হাইফায় তেল শোধনাগারকে লক্ষ্য করা হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ইরান দাবি করেছে আমেরিকার F-35 যুদ্ধবিমানে হামলা চালিয়েছে তাঁরা। F-35 যুদ্ধবিমানের জরুরি অবতরণের কথা স্বীকার করেছে আমেরিকা। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমানগুলির মধ্যে F-35 অন্যতম। পশ্চিম এশিয়ায় সংঘাত অব্যহত। নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিয়েছে ইরান। প্রতিশোধ নিতে ইতিমধ্যেই কাতারে বিশ্বের বৃহত্তম LNG সরবরাহ কেন্দ্র রাস লাফান…

Read More

‘কিচ্ছুটি জানত না আমেরিকা’, ইরানে হামলা নিয়ে ইজ়রায়েলের থেকে দূরত্ব বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প
‘কিচ্ছুটি জানত না আমেরিকা’, ইরানে হামলা নিয়ে ইজ়রায়েলের থেকে দূরত্ব বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প

নয়াদিল্লি: পারস্য উপসাগরে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারে হামলা চালিয়েছিল ইজ়রায়েল। পাল্টা আঘাত হানতে গিয়ে কাতারের বৃহত্তম তরল গ্যাস উৎপাদন কেন্দ্রে আক্রমণ চালিয়েছে ইরান। এই আঘাত, পাল্টা আঘাতে জ্বালানি সঙ্কট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই নিয়ে এবার ইজ়রায়েলকে কড়া বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি তেল আভিভের থেকে দূরত্ব তৈরি করলেন। জানালেন, ইরানের প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারে ইজ়রায়েলি হামলার ব্যাপারে কিছুই জানত না আমেরিকা। (Donald Trump) ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে দেশের অন্দরেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ট্রাম্পকে।…

Read More

নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিল ইরান, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আগুন !
নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিল ইরান, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আগুন !

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ভয়াবহ যুদ্ধের ২০তম দিন। সংঘাত মেটার কোনও লক্ষণ নেই। নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিল ইরান। প্রতিশোধ নিতে কাতারে বিশ্বের বৃহত্তম LNG সরবরাহ কেন্দ্র রাস লাফান এবং রিয়াধের তৈল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। অন্যদিকে, ইজরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পাল্টা ইরানের নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। লেবাননেও আক্রমণ জারি রেখেছে ইজরায়েল। পশ্চিম এশিয়াজুড়ে সংঘর্ষে তেল ও গ্যাসক্ষেত্রগুলিতে একের পর এক হামলার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। বর্তমানে ব্যারেল প্রতি অপরিশোধিত…

Read More

ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়েছিলেন, তখনই আছড়ে পড়ে মিসাইল, সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা
ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়েছিলেন, তখনই আছড়ে পড়ে মিসাইল, সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা

নয়াদিল্লি: বাবার বাসভবনেই ছিলেন তিনি। ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়েছিলেন কিছু ক্ষণের জন্য। আর সেই সময়ই উড়ে আসে ক্ষেপণাস্ত্র। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান ছিল দুই ঘটনার মধ্যে। আর তাতেই রক্ষা পান ইরানের নবনিযুক্ত শাসক আয়াতোল্লা মোজতবা খামেনেই। কিন্তু তিনি রক্ষা পেলেও, বাবা আয়াতোল্লা আলি খামেনেই প্রাণ হারান। প্রাণ হারান মোজতবার স্ত্রী ও ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল মিলে ইরানে যে হামলা চালায়, তা নিয়ে এবার নতুন তথ্য সামনে এল। (Mojtaba Khamenei) ব্রিটেনের The Telegraph এই নয়া তথ্য…

Read More

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের পোস্ট! তবে কি ইরানের বিরুদ্ধে এবার একা আমেরিকা?
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের পোস্ট! তবে কি ইরানের বিরুদ্ধে এবার একা আমেরিকা?

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে। যুদ্ধ থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। আর এই সবের মধ্যেই একটা পোস্ট করে বসলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন আমেরিকার বেশিরভাগ মিত্র দেশ, যারা ন্যাটোর সদস্য, তাদের বেশিরভাগই এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানে জড়াতে চাইছে না। ট্রুথ সোশ্যাল নামের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে এই লিখে পোস্ট করেছেন ট্রাম্প। US President Donald Trump posts on Truth Social -“The United States has been informed by most of our NATO “Allies” that they don’t want…

Read More

ইরানের লাগাতার হামলা, ভারত থেকে এই জায়গায় বিমান পরিষেবা বন্ধ !
ইরানের লাগাতার হামলা, ভারত থেকে এই জায়গায় বিমান পরিষেবা বন্ধ !

নয়াদিল্লি: ইরানের লাগাতার হামলা, আকাশসীমা বন্ধ করল UAE.আকাশসীমা বন্ধ করল সৌদি আরব। দুবাই এয়ারপোর্টে ফের হামলা ইরানের। ভারত-দুবাই বিমান পরিষেবা বন্ধ। দুবাইয়ের কাছে গিয়েও ফিরে আসতে হয়ছে বহু বিমানকে। ১৮ তম দিনেও পশ্চিম এশিয়ার যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এবার দুবাইতে ইরানের ড্রোন হামলার জেরে ফের বাতিল হল বিমান। আপাতত বন্ধ হল ভারত থেকে দুবাইগামী বিমান পরিষেবা। দুবাইয়ের কাছে গিয়েও ফিরে আসতে হয়ছে বহু বিমানকে। মূলত, ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে মধ্য়প্রাচ্যের যুদ্ধ। যুদ্ধের রেশ আছড়ে পড়েছে ভারতের দোরগোড়ায়। বুধবার ভারত…

Read More