
মঙ্গলবার রাতেই ইরানের গোটা সভ্যতা শেষ হয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। সেই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাঁর উদ্দেশে শ্লেষ দাগল ইরান। তুরস্কে ইরানের দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘অ্যালেকজান্ডার পুড়িয়ে ছিই করে দিয়েছিলেন। সব ছারখার করে দিয়েছিল মোঙ্গলরা। বার বার পরীক্ষা নিয়েছে ইতিহাস। ইরান এখনও টিকে আছে। তাই সময় যা শেষ করতে পারেনি, কোনও মানসিক ব্যাধিগ্রস্ত লোকও পারবে না’। (US-Iran War)
Alexander burned it. The Mongols ravaged it. History tested it.#Iran is still here. A psychopath’s threats won’t end what time couldn’t. pic.twitter.com/Okp1dJSByo
— Iran Embassy in Türkiye (@Iran_in_Turkiye) April 7, 2026
দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাস থেকেও ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দেওয়া হয়। তারা লেখে, ‘ইরান ইতিহাসের কোনো সাধারণ ঘটনা নয়, ইরান নিজেই আস্ত ইতিহাস। এমন একটি সভ্যতা, যারা ঝড়ঝাপটা সয়েছে, হাজার হাজার বছর ধরে অনিষ্টকারীদের ভ্রান্ত ধারণা কাটিয়ে উঠেছে। প্রস্তরযুগের ট্রাম্পের সামনে মোটেই কাঁপছে না। শত্রুপক্ষের বর্বরতার মুখে জাতীয় স্বাস্থের প্রশ্নে অবিচল থাকাই আমাদের লক্ষ্য। আমাদের মহান দেশের শক্তিই আমাদের ভরসা’।
তাইল্যান্ডে ইরানের দূতাবাসের তরফে লেখা হয়, ‘বোমার আঘাতে সভ্যতা নষ্ট হয় না কিবোর্ড প্রেসিডেন্ট। পরিবর্তনশীল এই পৃথিবীর বুকে ইরান হল ধ্রুবক। আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ইরান’। বুলগেরিয়ায় ইরানের দূতাবাস জানিয়েছে, ২৫০০ বছর ধরে ইরানের শত্রুরা চেষ্টাই চালিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত সফল হয়নি তারা।
Civilizations don’t die by bombing, Keyboard President. Iran is the constant in this changing world and will emerge stronger.
— Iran Embassy in Thailand ☫ (@IranInThailand) April 7, 2026
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলই প্রথম ইরানে হামলা চালায়। সেই থেকে গত এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে দুই দেশের মধ্য়ে। যুদ্ধবিরতি নিয়ে বার বার ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। গোটা দেশ উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত সুর নরম করেনি ইরান। তাদের সাফ দাবি, যুদ্ধবিরতিতে শর্ত রাখতে হবে যে, আর যুদ্ধ হবে না। পুনরায় আক্রমণ করা হবে না তাদের। পাশাপাশি, যুদ্ধের ক্ষতিপূরণও দাবি করছে ইরান।
এমন পরিস্থিতিতে খার্গ দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর। ইজ়রায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন,পবিত্র শহর কোমে রেললাইনে হামলা চালানো হয়েছে। তাবরিজ এবং তেহরানকে সংযুক্ত করেছে ওই রেললাইন। এখনও পর্যন্ত দুই ব্যক্তির মৃত্যুর খবর সামনে এসেছে সেখান থেকে।
(Feed Source: abplive.com)
