নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিল ইরান, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আগুন !

নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিল ইরান, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আগুন !
নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ভয়াবহ যুদ্ধের ২০তম দিন। সংঘাত মেটার কোনও লক্ষণ নেই। নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিল ইরান। প্রতিশোধ নিতে কাতারে বিশ্বের বৃহত্তম LNG সরবরাহ কেন্দ্র রাস লাফান এবং রিয়াধের তৈল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।

অন্যদিকে, ইজরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পাল্টা ইরানের নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। লেবাননেও আক্রমণ জারি রেখেছে ইজরায়েল। পশ্চিম এশিয়াজুড়ে সংঘর্ষে তেল ও গ্যাসক্ষেত্রগুলিতে একের পর এক হামলার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। বর্তমানে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে গেছে

। (Feed Source: abplive.com)