
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রান্নার গ্যাসের সমস্য়ায় জেরবার জনতা। মধ্যপ্রাচ্যে আটকে যাওয়া এলপিজি চিন্তার ভাঁজ ফেলেছিল ভারতীয়দের কপালে। পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের চাহিদা। তবে আশার কথা হল এলপিজিবাহী দুটি জাহাজ ভারতে এসে পৌঁছেছে। তবে এর মধ্য়েই এলপিজি গ্রাহকদের জন্য নিয়মকানুনে বেশকিছু বদল আনল কেন্দ্রীয় সরকার। আর তাতেই এই আকালের সময়ে আরও চাপে পড়ে যেতে পারে মানুষজন।
দেশজুড়ে এলপিজি গ্যাসের চাহিদা বাড়ায় এবং সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সরকার গ্যাস সংযোগের নিয়মে কিছু বড় পরিবর্তন এনেছে। এখন সব গৃহস্থালির এলপিজি গ্রাহকদের জন্য আধারভিত্তিক e-KYC করা বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রক্রিয়ায় বায়োমেট্রিক বা মুখের মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে। কেউ যদি এই e-KYC সম্পূর্ণ না করেন, তাহলে তিনি গ্যাস সিলিন্ডার বুক করতে সমস্যায় পড়তে পারেন এবং ভর্তুকিও কমে যেতে পারে।
এদিকে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে, e-KYC সবার জন্য নয়। e-KYC-এর নিয়ম শুধু সেই LPG গ্রাহকদের জন্য প্রযোজ্য যারা এখনো এটি করেননি। আপনি যদি non-PMUY গ্রাহক হন এবং আগে e-KYC করে থাকেন, তাহলে এটি আর করার প্রয়োজন নেই। মন্ত্রক আরও জানিয়েছে, PMUY গ্রাহকদের বছরে একবারই এটি করতে হবে, এবং তা শুধুমাত্র লক্ষ্যভিত্তিক DBT সাবসিডি পাওয়ার জন্যই, অর্থাৎ ৭টি রিফিলের পরে ৮ম এবং ৯ম রিফিলের সময়।
কেন এই নিয়ম
ভুয়ো ও ডুপ্লিকেট গ্যাস সংযোগ বন্ধ করা
কালোবাজারি ও অতিরিক্ত মজুতদারি কমানো
ঠিক গ্রাহকের কাছে সাবসিডি পৌঁছানো
কী সমস্যা হচ্ছিল
অনেকেই একাধিক গ্যাস সংযোগ ব্যবহার করছিলেন
ফলে তারা ভুলভাবে একাধিকবার সাবসিডি যাচ্ছিল তাদের অ্যাকাউন্টে
e-KYC কী
LPG Aadhaar e-KYC-র মাধ্যমে গ্যাস সংযোগধারী ব্যক্তির আধার নম্বর ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়। এই প্রক্রিয়ায় বায়োমেট্রিক বা মুখের মাধ্যমে যাচাই করা হয়। এর ফলে গ্যাস কোম্পানির ডেটাবেস আপডেট হয় এবং সরকার নিশ্চিত করতে পারে যে ভর্তুকি সঠিক গ্রাহকদের কাছেই পৌঁছাচ্ছে।
e-KYC কীভাবে করবেন
প্রথম ধাপ
আপনার গ্যাস কোম্পানির মোবাইল অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার মোবাইল নম্বর বা কনজিউমার নম্বর দিয়ে লগইন করুন। এরপর অ্যাপের মধ্যে থাকা ‘e-KYC’ বা ‘Aadhaar Authentication’ অপশনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ
এখন ‘AadhaarFaceRD’ অ্যাপটি ডাউনলোড করুন। নির্দেশ অনুযায়ী মুখ স্ক্যান বা বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ করুন। প্রক্রিয়াটি শেষ হলে আপনার e-KYC সফলভাবে আপডেট হয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করা যায়।
e-KYC-র জন্য কী লাগে
আধার কার্ড
LPG কনজিউমার নম্বর
গ্যাস এজেন্সির নাম
মোবাইল নম্বর
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য
e-KYC না করলে কী হবে
গ্যাস সিলিন্ডার বুক করতে সমস্যা হতে পারে।
ভর্তুকি (সাবসিডি) পেতে দেরি হতে পারে।
সংযোগ সম্পর্কিত আপডেট পাওয়া নাও যেতে পারে।
কিছু ক্ষেত্রে সাবসিডি সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।
(Feed Source: zeenews.com)
