কয়েক হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, ইরানে ‘গ্রাউন্ড অপারেশনে’র প্রস্তুতি, খার্গ কি দখল হয়ে যাবে?
নয়াদিল্লি: ইরানের বিরুদ্ধে এবার গ্রাউন্ড অপারেশন চালাতে উদ্যত আমেরিকা। পশ্চিম এশিয়ায় ৩৫০০-র বেশি সেনা মোতায়েন করছে তারা। যুদ্ধজাহাজ USS Tripoli-তে চেপে নৌবাহিনীর ২৫০০ সৈনিক অপারেশনাল জোনে পৌঁছে গিয়েছেন বলে জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড। (US-Iran War) USS Tripoli একটি বড় আকারের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। গ্রাউন্ড অপারেশনে যেমন সাহায্য জোগায়, তেমনই F-35 এবং Osprey-র মতো অত্য়াধুনিক যুদ্ধবিমান পরিচালনাতেও সক্ষম। দুই সপ্তাহ আগে জাহাজটি জাপান উপকূলে মোতায়েন ছিল। সান দিয়েগো থেকে USS Boxer এবং আমেরিকার নৌবাহিনীর আরও ইউনিট পশ্চিম এশিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে…

