‘ক্ষেপণাস্ত্র ছুড়ে নামানো হয় বিমান, ২৯৮ জনের মৃত্যু তাতেই’, MH17 নিয়ে দোষী সাব্যস্ত রাশিয়া
দ্য হেগ: একদশক আগের মামলায় ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালতে ধাক্কা খেল রাশিয়া। আদালত জানিয়ে দিল, যাত্রীসমেত মালয়েশিয়া এয়ারলাইন্সের MH17 বিমানটিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নামিয়েছিল রাশিয়া। আর তাতেই বিমানটি ভেঙে পড়ে, মারা যান ২৮৩ জন যাত্রী, ১৫ জন বিমানকর্মী। রাশিয়ার বিরুদ্ধে মোট চারটি মামলা নিয়ে হাজির হয়েছিল ইউক্রেন এবং নেদারল্যান্ডস। সেই মামলাতেই রাশিয়ার বিরুদ্ধে রায় শোনাল আদালত। (MH17 Shot Down) ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস রাশিয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই অ্যামস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ভেঙে পড়ে…

