Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
টাকা-পয়সা নিয়ে ঝামেলা, গুজরাতের পরিবর্তে চিন চলে গেল ইরান থেকে আসা তেলভর্তি জাহাজ? ভারত বলল…
টাকা-পয়সা নিয়ে ঝামেলা, গুজরাতের পরিবর্তে চিন চলে গেল ইরান থেকে আসা তেলভর্তি জাহাজ? ভারত বলল…

নয়াদিল্লি: মাঝ সমুদ্রে হঠাৎই রাস্তা বদল। ভারতের পরিবর্তে চিনের দিকে মুখ ঘুরে গেল তেলভর্তি জাহাজ। টাকাপয়সা নিয়ে ঝামেলার জেরেই জাহাজটি ভারতের পরিবর্তে চিনের দিকে এগোচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এবার সেই নিয়ে মুখ খুলল ভারত। (Iranian Crude Oil) ইরান থেকে অশোধিত তেল নিয়ে সম্প্রতি ভারত অভিমুখে এগোতে শুরু করে Ping Shun নামের একটি ট্যাঙ্কার। গুজরাতের বডীনার বন্দরে সেটির নোঙর করার কথা ছিল। ২০১৯ সালের পর এই প্রথম ইরান থেকে ভারতে তেল ঢুকছে, আগামী দিনে সম্পর্ক আগের জায়গায় ফিরে…

Read More

সলমনের ছবি নিয়ে আপত্তি চিনের? ‘ব্যাটল অফ গালওয়ানে’ তথ্য বিকৃতির অভিযোগ, ভারত বলল…
সলমনের ছবি নিয়ে আপত্তি চিনের? ‘ব্যাটল অফ গালওয়ানে’ তথ্য বিকৃতির অভিযোগ, ভারত বলল…

মুম্বই: জন্মদিনে মুক্তি পেয়েছে ‘Battle of Glwan’ ছবির টিজ়ার। সেই নিয়ে এবার বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা সলমন খান। ছবিতে তথ্য বিকৃতির অভিযোগে সরব চিনের সরকারি সংবাদমাধ্যম। সেই নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন দেখা দিতে পারে আশঙ্কা করা হচ্ছে। যদিও ‘শিল্পীর স্বাধীনতার’ স্বাধীনতার পক্ষে সওয়াল করা হচ্ছে ভারতের তরফে। (Salman Khan’s Battle of Galwan) গত ২৭ ডিসেম্বর ৬০-এ পা দিয়েছেন সলমন। আর ওই দিনই তাঁর আগামী ছবি ‘ব্যাটল অফ গালওয়ানে’র টিজ়ার মুক্তি পায়। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান…

Read More

ভারতের বিরুদ্ধে মামলা ঠুকল চিন, বিশ্ব বাণিজ্য সংস্থার হস্তক্ষেপ চাইল
ভারতের বিরুদ্ধে মামলা ঠুকল চিন, বিশ্ব বাণিজ্য সংস্থার হস্তক্ষেপ চাইল

নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে সটান মামলা ঠুকল চিন। বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা। তথ্য ও যোগাযোগ সংক্রান্ত প্রযুক্তি সামগ্রীর উপর যে শুল্ক নির্ধারণ করেছে ভারত এবং আলোক-বিভব প্রযুক্তির উপর যে ভর্তুকি দেওয়া হচ্ছে, সেই নিয়েই মামলা দায়ের করেছে চিন। (India-China Relations) চিনের বাণিজ্যমন্ত্রক শুক্রবার এই মর্মে বিবৃতিও জারি করেছে। তাদের দাবি, নিজদের পণ্যের উপর ভারত যে হারে শুল্ক আরোপ করছে, যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে, তাতে প্রতিযোগিতামূলক বাজারে অন্যায্য সুবিধা পেয়ে যাচ্ছে ভারতীয় শিল্প সংস্থাগুলি। এতে চিনের…

Read More

অরুণাচলের কাছে বিরাট পরিকাঠামো, সুড়ঙ্গে জ্বালানি-গোলাবারুদও! ভারতের নাকের ডগায় কী করছে চিন
অরুণাচলের কাছে বিরাট পরিকাঠামো, সুড়ঙ্গে জ্বালানি-গোলাবারুদও! ভারতের নাকের ডগায় কী করছে চিন

নয়াদিল্লি: আন্তর্জাতিক ভূরাজনীতিতে টানাপোড়েনের মধ্যে ফের ভারতের উদ্বেগ বাড়িয়ে তুলল চিন। অরুণাচল প্রদেশের কাছে, ভারতের ঠিক নাকের ডগায় যুদ্ধবিমান মোতায়েন কেন্দ্রের নির্মাণ সম্পন্ন করল তারা। একটি বা দু’টি নয়, ৩৬টি পাকা বিল্ডিং তৈরি করেছে, যার মধ্যে তাদের যুদ্ধবিমানগুলি সুরক্ষিত থাকবে, সেখানেই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। শুধু তাই নয়, নয়া প্রশাসনিক ভবন গড়ে তোলা হয়েছে সেখানে। একটি নতুন ‘অ্যাপ্রন’ও তৈরি করা হয়েছে, যেখানে যুদ্ধবিমান দাঁড় করানো থাকে, জ্বালানি ভরা, রক্ষণাবেক্ষণ থেকে জিনিসপত্র তোলা ও নামানো হয়। (India-China Relations) তিব্বতের লুঞ্ঝে বায়ুসেনা…

Read More

ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাল চিন, বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ, নতুন করে টানাপোড়েন শুরু!
ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাল চিন, বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ, নতুন করে টানাপোড়েন শুরু!

নয়াদিল্লি: শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে পুরনো তিক্ততা ঝেড়ে ফেলা হয়েছিল। কিন্তু এবার আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল চিন। বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারির উপর ভর্তুকি দিয়ে ভারত ‘অন্যায়’ করছে বলে দাবি করল তারা। ভারত এই অন্যায় করতে পারে না বলে দাবি তাদের। (India-China Relations) ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে (World Trade Organisation) অভিযোগ দায়ের করেছে চিন। তাদের দাবি, বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারিতে ভর্তুকি দেওয়ার জন্য় প্রতিযোগিতার বাজারে ভারত ‘অন্য়ায় সুবিধা পেয়ে যায়’। চিনের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি…

Read More

‘স্বৈরাচারীর শয্যাসঙ্গী হচ্ছে ভারত’, বেনজির আক্রমণ ট্রাম্প-সহযোগীর, চিনের সঙ্গে সখ্য নিয়ে খোঁচা
‘স্বৈরাচারীর শয্যাসঙ্গী হচ্ছে ভারত’, বেনজির আক্রমণ ট্রাম্প-সহযোগীর, চিনের সঙ্গে সখ্য নিয়ে খোঁচা

নয়াদিল্লি: রাশিয়ার থেকে তেল কেনার জন্য ‘শুল্ক শাস্তি’ চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক আদায় করছে আমেরিকার সরকার। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে চাঁচাছোলা ভাষায় ভারতকে আক্রমণ করলেন হোয়াইট হাউসে ট্রাম্পের উপদেষ্টা পিটার নেভারো। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তিনি। তাঁর দাবি, রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ আসলে ‘মোদির যুদ্ধ’। (US Tariff on India) Bloomberg-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে নিশানা করেন পিটার। তিনি জানান, রাশিয়ার থেকে তেল কেনা এই মুহূর্তে বন্ধ করলে, ভারতের ঘাড় থেকে ২৫ শতাংশ…

Read More

পাশে থাকার বার্তা, আমেরিকাকে ‘গুন্ডা’ বলে কটাক্ষ, ভারতের জন্য বাজার খুলে দিল চিন
পাশে থাকার বার্তা, আমেরিকাকে ‘গুন্ডা’ বলে কটাক্ষ, ভারতের জন্য বাজার খুলে দিল চিন

নয়াদিল্লি: আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার ভারতকে পাশে চাইল চিন। আমেরিকাকে সরাসরি ‘গুন্ডা’ বলে উল্লেখ করল বেজিং। তাদের দাবি, শুল্কমুক্ত বাণিজ্যে এতদিন আমেরিকাই সবচেয়ে লাভবান হয়েছে। এখন শুল্কের গাজর ঝুলিয়ে বাকিদের ভয় দেখাচ্ছে তারা। এমতাবস্থায় নীরব থাকলে চলবে না বলে ভারতকে পরামর্শ দিল তারা। পাশে থাকার আশ্বাসও দিল। (India-China Relations) রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের উপর দু’দফায় ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে তেল বিক্রির টাকাতেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ভারত…

Read More

ভারতের উদ্বেগ বাড়িয়ে ব্রহ্মপুত্রে মেগা বাঁধ প্রকল্পের নির্মাণকাজ শুরু করে দিল চিন
ভারতের উদ্বেগ বাড়িয়ে ব্রহ্মপুত্রে মেগা বাঁধ প্রকল্পের নির্মাণকাজ শুরু করে দিল চিন

নয়াদিল্লি : তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপরের অংশ – ইয়ারলুং সাংপোর নিম্ন প্রান্তে শনিবার আনুষ্ঠানিকভাবে একটি মেগা বাঁধ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে দিল চিন। যা ভারত ও বাংলাদেশ-সহ নিম্ন অববাহিকার দেশগুলিতে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চিনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন। তিব্বত অঞ্চলে ইয়ারলুং জাংবো নদীর নিম্ন অববাহিকায় জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন তিনি। সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় ও রাজ্যের…

Read More

‘ভারত ও পাকিস্তান প্রতিবেশী, দূরে সরানো তো সম্ভব নয়!’ ডোভালকে ফোনে বললেন চিনের বিদেশমন্ত্রী
‘ভারত ও পাকিস্তান প্রতিবেশী, দূরে সরানো তো সম্ভব নয়!’ ডোভালকে ফোনে বললেন চিনের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে তাদের ভূমিকা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। সেই আবহেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। পহেলাঁওয়র জঙ্গি হামলা থেকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা উঠে এল তাঁদের আলোচনায়। (India-Pakistan Conflict) ডোভালের সঙ্গে কী কথা হয়েছে, তা নিয়ে বিবৃতি প্রকাশ করেছে চিনের বিদেশমন্ত্রক। তাতে বলা হয়েছে, ‘ডোভাল জানিয়েছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতীয়দের মৃত্যু হয়েছে, আর তার জেরে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ করতে হয় ভারতকে। ভারত যুদ্ধ বেছে নেয়নি এবং…

Read More

অবশেষে গলল বরফ, এবছর থেকেই চালু হচ্ছে কেলাস-মানস সরোবর যাত্রা, ৫ বছর পর সরাসরি বিমান পরিষেবা
অবশেষে গলল বরফ, এবছর থেকেই চালু হচ্ছে কেলাস-মানস সরোবর যাত্রা, ৫ বছর পর সরাসরি বিমান পরিষেবা

নয়াদিল্লি: সীমান্ত সংঘাত পর্ব কেটে গিয়েছে। দুই দেশের মধ্যে বরফ গলেছে একটু একটু করে। ভারত এবং চিনের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় আরও উন্নতি চোখে পড়ল এবার, যার দরুণ পাঁচ বছর পর ফের কৈলাস-মানস সরোবর যাত্রা শুরু হতে চলেছে। চলতি বছরে, আসন্ন গ্রীষ্মেই কেলাস-মানস সরোবর যাত্রা নতুন করে শুরু করতে সম্মত হয়েছে দুই দেশ। তীর্থযাত্রা নিয়ে আগে থেকে যে চুক্তি রয়েছে দুই দেশের মধ্যে, সেই অনুযায়ীই সবকিছু হবে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। শুধু তাই নয়, ভারত এবং চিনের মধ্যে পুনরায়…

Read More