Dismantling Education Department: পাগলের পাল্লায় পড়েছে আমেরিকা, বলছে নিন্দুকরা! শিক্ষা দফতরই তুলে দিচ্ছেন ট্রাম্প…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি প্রশাসনিক নির্দেশে সই করেছেন, যেখানে বলা হয়েছে, শিক্ষা দফতরকেই গুটিয়ে ফেলা হবে। শুক্রবার এক জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। গতকাল বৃহস্পতিবার এই প্রশাসনিক নির্দেশে সই করেছেন ট্রাম্প, এমনই জানা গিয়েছে। সই করার পরে ট্রাম্প বলেছেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা দফতর বন্ধ করে দেব। এই দফতর ভালো কোনও কাজ করছে না। তবে প্রশাসনিক নির্দেশে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি, নির্দিষ্ট কোন প্রকল্প বন্ধ করা হবে।…

