সেনা আধিকারিক ভাইপোর সঙ্গে তৃতীয় কন্যার বিয়ে দিলেন মুনির, শুরু জল্পনা;যোগ দিলেন UAE প্রেসিডেন্ট
রাওয়ালপিণ্ডি : তৃতীয় কন্যার বিয়ে দিলেন আসিম মুনির। ভাইয়ের ছেলে ক্যাপ্টেন আব্দুল রহমানের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন। মুনির কন্যার নাম মহনূর। ভাই কাসিম মুনিরের ছেলের সঙ্গে পাকিস্তানের চিফ ফিল্ড মার্শাল তাঁর মেয়ের বিয়ে দেওয়ায় জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে দাবি করা হয়েছে, এর মাধ্যমে পাকিস্তান সেনার সর্বোচ্চ স্তরে গোষ্ঠীবদ্ধ হওয়ার চেষ্টা করছেন মুনির। গত ২৬ ডিসেম্বর রাওয়ালপিণ্ডিতে বিয়ের আসর বসেছিল। প্রাইভেট অনুষ্ঠান হওয়ায় কোনও ছবি সামনে আসেনি। পাত্র আব্দুল রহমান এর আগে পাকিস্তান সেনায় ক্যাপ্টেন হিসাবে কাজ করেছেন। পরে…

