Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ফের কি নাশকতার ছক? মাসুদ আজহারের অডিও বার্তা সামনে এল, দলে দলে আত্মঘাতী জঙ্গি প্রস্তুত?
ফের কি নাশকতার ছক? মাসুদ আজহারের অডিও বার্তা সামনে এল, দলে দলে আত্মঘাতী জঙ্গি প্রস্তুত?

নয়াদিল্লি: পাকিস্তান থেকে ভারতের বিরুদ্ধে নতুন কোনও ষড়যন্ত্র রচনা করা হচ্ছে কি না, নতুন করে সেই প্রশ্ন উঠতে শুরু করল। এই প্রশ্ন উস্কে দিয়েছে একটি অডিও রেকর্ডিং, যেটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বলে জানা গিয়েছে। ওই অডিও রেকর্ডিংয়ে যে কণ্ঠ শোনা গিয়েছে, তা জইশ প্রধান মৌলানা মাসুদ আজহারের বলে খবর। ওই অডিও বার্তায় বিপুল সংখ্যক আত্মঘাতী জঙ্গি যে কোনও মুহূর্তে আঘাত হানতে পারে বলে দাবি করা হয়েছে। (Masood Azhar) এবিপি আনন্দ ওই অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি। তবে সোশ্যাল…

Read More

Jaish-e-Mohammed suicide bombing training: ‘মৃত্যুর পর সোজা স্বর্গ!’ জন্নতের লোভ দেখিয়ে মহিলা আত্মঘাতী বোমারু ব্রিগেডকে তালিম দিচ্ছে জৈশ…অনলাইন ক্লাসে হাজার হাজার…
Jaish-e-Mohammed suicide bombing training: ‘মৃত্যুর পর সোজা স্বর্গ!’ জন্নতের লোভ দেখিয়ে মহিলা আত্মঘাতী বোমারু ব্রিগেডকে তালিম দিচ্ছে জৈশ…অনলাইন ক্লাসে হাজার হাজার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচ হাজার মহিলা সদস্য নিয়োগ করেছে জৈশ-এ-মোহম্মদ, তৈরি হচ্ছে আত্মঘাতী ব্রিগেড: উদ্বেগ বাড়াচ্ছে মাসুদ আজহারের নতুন চাল পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-এ-মোহম্মদ (Jaish-e-Mohammed) তাদের শক্তি আরও বাড়াতে এবার মহিলাদের নতুন শাখা তৈরি করেছে। বলা যায় মহিলা ব্রিগেড। ‘জামাত-উল-মোমিনাত’ (Jamaat-ul-Mominaat) নামে এই শাখাটির বাড়বাড়ন্ত ভারতের নিরাপত্তা সংস্থাগুলির নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জৈশ প্রধান মাসুদ আজহার নিজেই দাবি করেছেন, ইতিমধ্যেই পাঁচ হাজারেরও বেশি মহিলা এই সংগঠনে যোগ দিয়েছেন এবং তাঁদের আত্মঘাতী মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু…

Read More

‘অপারেশন সিঁদুরে’ স্বামীর মৃত্যু, দিল্লিতে গাড়ি বিস্ফোরণে সাদিয়া আজহারের কী সংযোগ?
‘অপারেশন সিঁদুরে’ স্বামীর মৃত্যু, দিল্লিতে গাড়ি বিস্ফোরণে সাদিয়া আজহারের কী সংযোগ?

নয়াদিল্লি: লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। আর তাতে এবার নাম জড়াল পাকিস্তানের জঙ্গি সংগঠন, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের। পহেলগাঁও হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে যে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত, মাসুদের পরিবারের বেশ কয়েক জন সদস্য মারা যায়। মারা যায় সাদিয়ার স্বামী ইউসুফ আজহারও।  ‘অপারেশন সিঁদুর’-এর পরই জইশের মহিলা শাখা, ‘Jamal-ul-Muminat’-এর সূচনা করে মাসুদ। বোন সাদিয়াকে সংগঠনের মাথায় বসায় সে। (Red Fort Blast) সোমবার সন্ধেয় তীব্র গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী…

Read More

Masood Azhar: ভারতের মার খেয়ে মরিয়া মাসুদ আজহার! জৈশ-এ-মহম্মদ এবার গড়ছে মহিলা জঙ্গিবাহিনী…
Masood Azhar: ভারতের মার খেয়ে মরিয়া মাসুদ আজহার! জৈশ-এ-মহম্মদ এবার গড়ছে মহিলা জঙ্গিবাহিনী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরে বেসামাল পাক জঙ্গি  গোষ্ঠী জইশ-ই-মহাম্মদ। কোমর ভেঙে গিয়েছে,  তাও শিক্ষা হয়নি! ভারত-সহ বিভিন্ন জঙ্গি কার্যকলাপ অব্য়াহত রাখতে এবার মহিলা শাখা তৈরি করল তারা। এই প্রথম। ভারতের চাপে কৌশল বদল মাসুদ আজহারের জইশ-ই-মহম্মদের। কুখ্যাত এই পাক জঙ্গি গোষ্ঠী এতদিন ছিল মহিলাবর্জিত। বস্তুত, মহিলাদের সশস্ত্র যুদ্ধ বা মিশনে সামিল হতে বারণই করত তারা। সেই জইশ-ই-মহম্মদের সামনে আনল মহিলাদের। মহিলা শাখা নাম, ‘জামাত-উল-মুমিনাত’।  পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাব প্রদেশে প্রায় ১০০ কিলোমিটার ভিতরে বাহাওয়ালপুরের মারকাজ উসমান-ও-আলিতে শুরু…

Read More

‘সিন্ধু দিয়ে হয় আমাদের জল বইবে, নয়ত ওদের…’, ভারতকে চ্যালেঞ্জ বিলাবলের, দাবি, মাসুদ আফগানিস্তানে
‘সিন্ধু দিয়ে হয় আমাদের জল বইবে, নয়ত ওদের…’, ভারতকে চ্যালেঞ্জ বিলাবলের, দাবি, মাসুদ আফগানিস্তানে

নয়াদিল্লি: কড়া নিরাপত্তার ঘেরাটোপে পাকিস্তানে ঘুরতে দেখা গিয়েছে। Operation Sindoor-এ নিহত পরিবারকে নিয়ে বিবৃতিও দিয়েছে। কিন্তু জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নেতা মাসুদ আজহার তাঁদের দেশে নেই, আফগানিস্তানে থাকতে পারে বলে দাবি করলেন বিলাবল ভুট্টো।  তাঁর দাবি, পাকিস্তান মাসুদকে গ্রেফতার করতে পারলে খুশিই হবে। ভারত যদি জানে, তাহলে মাসুদের ঠিকানা দিক বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন বিলাবল। (India-Pakistan Conflict) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল। লস্কর-ই-তৈবার নেতা হাফিজ সইদ এবং মাসুদ, দু’জনকেই আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন করা হয়…

Read More

Pakistan secures Asian Development Bank Package: ভারতের আপত্তি উপেক্ষা করেই ফের ৬৮৭২ কোটি ধার ‘পয়সা দিয়ে জঙ্গিদের পোষা’ পাকিস্তানকে!
Pakistan secures Asian Development Bank Package: ভারতের আপত্তি উপেক্ষা করেই ফের ৬৮৭২ কোটি ধার ‘পয়সা দিয়ে জঙ্গিদের পোষা’ পাকিস্তানকে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) পাকিস্তানকে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। ভারতের প্রবল বিরোধিতা সত্ত্বেও এই সহায়তা অনুমোদন করা হয়েছে। ভারত বরাবরই পাকিস্তানকে যে কোনো ধরনের আন্তর্জাতিক আর্থিক সাহায্য দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে, কারণ পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ রয়েছে। এই সহায়তা প্যাকেজটি মূলত পাকিস্তানের সরকারি আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এতে ৩০০ মিলিয়ন ডলারের একটি নীতিনির্ভর ঋণ এবং ৫০০ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম-ভিত্তিক গ্যারান্টি অন্তর্ভুক্ত রয়েছে। এই সিদ্ধান্তের…

Read More

Adnan Sami on Pakistan: চূড়ান্ত নির্মম! আমি ভারতীয় বলে মায়ের মৃত্যুতেও ভিসা দিল না পাকিস্তান: আদনান সামি
Adnan Sami on Pakistan: চূড়ান্ত নির্মম! আমি ভারতীয় বলে মায়ের মৃত্যুতেও ভিসা দিল না পাকিস্তান: আদনান সামি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্মসূত্রে পাকিস্তানি (Pakistan), কানাডার নাগরিক আদনান সামি (Adnan Sami)। পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে এদেশে চলে এসেছেন। ভারতে এসে আবারও নতুন করে সব গড়ে তুলেছেন আদনান। এখন তিনি পুরোপুরি ভারতীয়। কেন পাকিস্তান ছেড়েছিলেন। আদনানের এই সিদ্ধান্তের পিছনে ছিল পাকিস্তানের প্রতি তিক্ততা থেকে। এবার সেরকম এক তিক্ততার কথা জানালেন সংগীতশিল্পী। একাধিকবার সংবাদমাধ্যমে পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আদনান সামি। জনপ্রিয় শো ‘আপ কি আদালত’-এ এসে আদনান সামি জানান, ২০২৪ সালের অক্টোবরে যখন তাঁর মা…

Read More

India Pakistan Tension: ভারতকে অক্ষম নকল! এবার ভুট্টোকে থারুরের সঙ্গে পাঙ্গা নিতে পাঠাচ্ছে পাকিস্তান…
India Pakistan Tension: ভারতকে অক্ষম নকল! এবার ভুট্টোকে থারুরের সঙ্গে পাঙ্গা নিতে পাঠাচ্ছে পাকিস্তান…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভারতকে নকল করতে চলেছে পাকিস্তান (Pakistan)। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিকে (Bilawal Bhutto-Zardari) অনুরোধ করেছেন যেন তিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের “শান্তির পক্ষে যুক্তি” তুলে ধরেন। অদ্ভুত ব্যাপার, এই ঘটনাটি এমন এক সময়ে হয়েছে, যখন ভারত সরকার ৭ জন সংসদ সদস্যকে দায়িত্ব দিয়েছে যে নির্দিষ্ট দেশগুলোতে প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং সেসব দেশের সামনে ভারতের প্রমাণ ও অবস্থান তুলে ধরার জন্য—বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘শূন্য সহনশীলতা’ নীতির…

Read More

জইশ-প্রধান আজহারকে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে পারে পাক-সরকার !
জইশ-প্রধান আজহারকে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে পারে পাক-সরকার !

নয়াদিল্লি : রাষ্ট্রসংঘের তকমা-প্রাপ্ত জঙ্গি মাসুদ আজহারকে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে পারে পাকিস্তান সরকার। ৭ মে ভারত যে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল, তাতে মাটিতে মিশে যায় পাকিস্তানের অন্যতম প্রধান জঙ্গিঘাঁটি। সেই প্রত্যাঘাতে আজহারের ১৪ জন আত্মীয় নিহত হয়। ভারতের এই প্রত্যাঘাতে নিহতদের আইনি উত্তরসূরিকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেই হিসাবে নিহত ১৪ জন আত্মীয়ের জন্য ১৪ কোটি টাকা পেতে পারে জইশ-ই-মহম্মদ প্রধান তথা জঙ্গি আজহার। লস্কর-ই-তৈবার ঘাঁটির মতো, ‘অপারেশন সিঁদুরে’…

Read More

পাকিস্তানে ভারতের স্ট্রাইকে শেষ পরিবার, মাসুদ বলছে, ‘কোনও আফশোস নেই, আমি শুধু ভাবছি…’
পাকিস্তানে ভারতের স্ট্রাইকে শেষ পরিবার, মাসুদ বলছে, ‘কোনও আফশোস নেই, আমি শুধু ভাবছি…’

নয়াদিল্লি: পহেলগাঁওয়ের বদলা নিতে পাকিস্তানে স্ট্রাইক চালিয়েছে ভারত। তাতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের লোকজন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। মাসুদ নিজেও খবরের সত্য়তা স্বীকার করে নিয়েছে। কিন্তু সে জানিয়েছে, তার কোনও আফশোস নেই। কোনও হতাশাও নেই মনে। (Masood Azhar) BBC Urdu জানিয়েছে, ভারতের স্ট্রাইকে মাসুদের বড় দিদি, জামাইবাবু, ভাগ্নে, ভাগ্নের স্ত্রী, এক ভাগ্নী এবং পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের ১০ সদস্যের মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছে মাসুদ নিজেও। সেই সঙ্গে নিজের চার সহযোগীর মৃত্যুর কথাও জানিয়েছে।…

Read More