Masood Azhar: ভারতের মার খেয়ে মরিয়া মাসুদ আজহার! জৈশ-এ-মহম্মদ এবার গড়ছে মহিলা জঙ্গিবাহিনী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরে বেসামাল পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহাম্মদ। কোমর ভেঙে গিয়েছে, তাও শিক্ষা হয়নি! ভারত-সহ বিভিন্ন জঙ্গি কার্যকলাপ অব্য়াহত রাখতে এবার মহিলা শাখা তৈরি করল তারা। এই প্রথম। ভারতের চাপে কৌশল বদল মাসুদ আজহারের জইশ-ই-মহম্মদের। কুখ্যাত এই পাক জঙ্গি গোষ্ঠী এতদিন ছিল মহিলাবর্জিত। বস্তুত, মহিলাদের সশস্ত্র যুদ্ধ বা মিশনে সামিল হতে বারণই করত তারা। সেই জইশ-ই-মহম্মদের সামনে আনল মহিলাদের। মহিলা শাখা নাম, ‘জামাত-উল-মুমিনাত’। পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাব প্রদেশে প্রায় ১০০ কিলোমিটার ভিতরে বাহাওয়ালপুরের মারকাজ উসমান-ও-আলিতে শুরু…

)