রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি! লিখিত বিবৃতি দিলেন যাদবপুরের সহ-উপাচার্য
কলকাতা: বিভিন্ন ইস্যুতে দিনভর উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাতিল ওয়ার্কিং কমিটির বৈঠক। সোমবার দিনভর উত্তাল রইল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের একাংশের প্রতিবাদে ভণ্ডুল হল ওয়ার্কিং কমিটির বৈঠক। কর্মচারীদের দাবিতে রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দুঃখপ্রকাশ করে লিখিত বিবৃতি দিলেন সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। এদিকে, ক্যাম্পাস জুড়ে সংগঠনের পতাকা ছেঁড়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ দেখায় টিএমসিপি। ফলে কোনও শিক্ষক বা আধিকারিকদের গাড়ি সেখান দিয়ে ঢুকতে পারেনি। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠক হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।…

