Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অপলক দৃষ্টিতে সৌমিতৃষার দিকে তাকিয়ে দেব, নতুন জুটির রসায়নে মুগ্ধ মিঠাই ভক্তরা!
অপলক দৃষ্টিতে সৌমিতৃষার দিকে তাকিয়ে দেব, নতুন জুটির রসায়নে মুগ্ধ মিঠাই ভক্তরা!

‘প্রধান’ ছবিতে দেবের নায়িকা হচ্ছেন ‘মিঠাই’ সৌমিতৃষা। সিরিয়াল শেষ হওয়ার আগেই এই খবর সামনে এসেছিল। কেরিয়ারের এত বড় ব্রেক নিয়ে উত্তেজিত সৌমিতৃষা, তবে কটাক্ষ কম শুনতে হয়নি মিঠাইরানিকে। অনেকেই ব্যঙ্গ করে বলেছিল, ‘দেবের সঙ্গে একদম মানাবে না সৌমিতৃষাকে’। অনেকে ‘বেঁটে নায়িকা’ বলেও তুলোধনা করেছিল অভিনেত্রীকে। তবে এদিন নিন্দকদের মুখে ঝামা ঘষে দিল মিঠাই ভক্তরা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড সেরেমানির মঞ্চে এক ছাদের নীচে হাজির ছিল ‘প্রধান’ জুটি। এক কাঁধখোলা থাই চেরা লাল গাউনে মোহময়ী সৌমিতৃষা, অন্যদিকে নীল স্ট্রাইপ দেওয়া ফর্ম্যাল…

Read More

Soumitrisha: ‘কী করব এবার নিজেকে খেয়ে নেব?’ আচমকা কেন এমন কথা মিঠাইরানির মুখে!
Soumitrisha: ‘কী করব এবার নিজেকে খেয়ে নেব?’ আচমকা কেন এমন কথা মিঠাইরানির মুখে!

  এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের তালিকায় একদম উপরে আসবে সৌমিতৃষা কুণ্ডুর নাম। ‘মিঠাই আমার চেয়েও বেশি জনপ্রিয়’, একথা নিজের মুখে বলেছেন টলিউড সুপারস্টার দেব। মিঠাইরানির মুখের চওড়া হাসি দেখেই এখন দিন শুরু হয় তাঁর অগুণতি ভক্তের। সৌমিতৃষার প্রতিটি পদক্ষেপ চোখে চোখে রাখে ফ্যানেরা। সম্প্রতি অভিনেত্রীর এক পোস্ট দেখে হাসির রোল নেটমাধ্যমে। নায়িকার ফ্যান পেজগুলিতে পোস্ট করা সেই ছবি নিয়ে রীতিমতো শোরগোল। কিন্তু কী রয়েছে সেই পোস্টে? আসলে জি ফাইভ-এর তরফে একটা মজাদার পোস্ট করা হয় ‘মিঠাই’কে…

Read More