Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
এটা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস না রেলগাড়ি? কী কাণ্ড জানলে চমকে যাবেন!
এটা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস না রেলগাড়ি? কী কাণ্ড জানলে চমকে যাবেন!

দক্ষিণ দিনাজপুর: আদিবাসী অধ্যুষিত এলাকার ছাত্র-ছাত্রীদের প্রতিদিন বিদ্যালয়মুখী করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অভিনব প্রচেষ্টায় আপ্লুত গ্রামবাসীরা। সরকারি সাহায্যের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত অর্থ খরচ করেই বানিয়েছেন আস্ত এক রেল গাড়ির কামরার শ্রেণিকক্ষ। বর্তমানে গ্রামের পাঁচ থেকে দশ বছরের শিশুরা বেলা সারে দশটার পর আর বাড়িতে থাকতে চায় না। তারা বইয়ের ব্যাগ নিয়ে দৌড়ে চলে আসে চকরাম এডুকেশনাল এক্সপ্রেসের ট্রেনের বগিতে। এছাড়াও বিদ্যালয়ের খেলার সরঞ্জাম দোলনা, ঢেকি, স্লিপ পেয়ে খুশি খুদে পড়ুয়ারা। আমগাছের ছায়ায় হুটোপুটিতে বোঝা যায় এটা তাদের নিজস্ব বিচরণ ক্ষেত্র। বিদ্যালয়ের…

Read More

চিৎকার শুনে গিয়েছিলেন প্রতিবেশীরা, ঘর থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ!
চিৎকার শুনে গিয়েছিলেন প্রতিবেশীরা, ঘর থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ!

দক্ষিণ দিনাজপুর: এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম খুশি মণ্ডল৷ বয়স ২৪ বছর। শ্বশুরবাড়ি বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর এলাকায়৷ জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় গৃহবধূর বাড়ির মধ্যেই৷ ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। এই ঘটনায় গৃহবধূর স্বামী সুধীর চন্দ্র মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ৷ এই ঘটনার জেরে সোমবার বালুরঘাট থানায় মৃত ওই গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷…

Read More