মালদহ থেকে ৭৫টি প্রজাতির আম রফতানি হবে বিদেশে! শুরু প্রস্তুতি
মালদহ: মালদহের আম বিদেশে রফতানিতে এবার বিশেষ উদ্যোগ। স্বাধীনতার ৭৫ বর্ষ। তাই এবার বাংলার ৭৫টি প্রজাতির আম বিদেশে রফতানি করার উদ্যোগ অ্যাপেডার( এপিইডিএ)। মালদহ ও মুর্শিদাবাদ জেলা থেকে সুস্বাদু আমগুলির মধ্যে ৭৫টি প্রজাতিকে ইতিমধ্যে চিহ্নিত করেছে এগ্রিকালচারাল এন্ড প্রসেস ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভলপমেন্ট অথরিটি। ইতিমধ্যে কেন্দ্রীয় এই সংস্থা রাজ্যের উদ্যান পালন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করে বিদেশে আম রফতানির বিষয়ে আগামী দিনের পরিকল্পনা শুরু করেছে।গত বছর রাজ্যের ৩৪ টি প্রজাতির আম বিদেশে রফতানি করা হয়েছিল। অধিকাংশ আমি ছিল…










