আরও গাড়ি! ‘ভোলে বোম’-এর নামে নতুন নতুন তথ্য! একের পর এক পর্দাফাঁস সিবিআই-এর
#কলকাতা: একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে সিবিআই-এর তদন্তে। অনুব্রত মণ্ডল ও গরুপাচার কাণ্ডের তদন্তে শুক্রবার ভোলে ব্য়োম রাইস মিলে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেখানে গিয়ে গাড়ির বাহার দেখে চোখ কপালে ওঠে সিবিআই আধিকারিকদের। শনিবার ভোলে ব্য়োম রাইস মিল থেকে পাওয়া নথি ও অন্য় তথ্য খতিয়ে দেখতে গিয়ে তাঁরা দেখেন, আরও বেশ কয়েকটি গাড়ি রয়েছে এই সংস্থার নামে। বলা হয়েছে, বালি-পাথর পাঠাতে যে ধরনের ডাম্পার ব্য়াবহার করা হয়, সেগুলি কেনা হয়েছে এই রাইস মিলের নামে। অন্য় দিকে, জিএসটি…

