স্বপ্নের সফর বদলে গেল বিভীষিকায়! নেপালের দুর্যোগে খোঁজ মিলল দুর্গাপুরের মৌসুমীর, এখনও নিখোঁজ স্বামী
Nepal Flash Flood: কাঠমান্ডুতে ইতিমধ্যেই পৌঁছানো ‘চলো যাই’ সংস্থার চার সদস্যের তরফে একজন মৌসুমীদেবী যে হাসপাতালে রয়েছেন সেখানে রওনা দিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর মানসিক ধাক্কা পেয়েছেন তিনি। চিত্তরঞ্জন দাস, দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই যোগাযোগ-বিচ্ছিন্ন দুর্গাপুরের বামুনারার বাসিন্দা পর্যটক দম্পতি। চলতি মাসের ২১ তারিখ একটি ট্রাভেল সংস্থার মাধ্যমে মানস সরোবর বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বামুনারার তপবন সিটির বাসিন্দা অরিন্দম গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী মৌসুমী গঙ্গোপাধ্যায়। নেপাল হয়ে তাঁদের গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নেপালের আকস্মিক দুর্যোগের…

)