NEET UG 2026: পরীক্ষা বাতিলের হতাশাই হয়ে গেল শক্তি! NEET-এ দুরন্ত ফল বাঁকুড়ার কৃতির, ভিডিও কলে কী বললেন রাজ্যের মন্ত্রী?
NEET UG 2026: প্রথম দফায় নিট পরীক্ষা বাতিল হলেও ভেঙে পড়েননি বাঁকুড়ার কৃতি ছাত্র সচিন সেন৷ কঠোর পরিশ্রম এবং নিয়মিত প্রস্তুতির ফলেই NEET-এ নজরকাড়া র্যাঙ্ক করেছেন তিনি৷News18 বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: NEET (UG) ২০২৬-এ দুর্দান্ত সাফল্য অর্জন করা খাতড়ার ছাত্র সচিন সেনকে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানালেন জঙ্গলমহলের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ভিডিও কলে সচিনের সঙ্গে কথা বলে তাঁর এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। পাশাপাশি তিনি জানান, খুব শীঘ্রই সচিনের বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন। মন্ত্রীর এই…

