Effect Of Period Date Change Medicine: পারফরম্যান্সের দিনে পিরিয়ড ডেট এলে টপাটপ ওষুধ খেয়ে নেন, দীর্ঘদিন খেলে শরীরে কি বিষ ঢুকছে, মহিলা অ্যাথলিটদের জন্য বিশেষ পরামর্শ ডাক্তারের
দক্ষিণ ২৪ পরগনা: ওষুধের মাধ্যমে পিরিয়ড পিছিয়ে কি মহিলা ক্রীড়াবিদরা বাড়াচ্ছেন বিপদ। এই প্রশ্নই এখন ঘুরছে চারিদিকে। আসলে মহিলা ক্রিড়াবিদরা অনেকেই খেলার সময়সূচী আগে জানতে পারলে পিরিয়ড ডিলেইং ট্যাবলেটের বিশেষ ব্যবহারের মাধ্যমে পিরিয়ডের সময় পিছিয়ে দেন। বারবার এই জিনিস করতে থাকলে একাধিক সমস্যার সৃষ্টি হতে পারে। যা নিয়ে সতর্ক করেছেন বিশিষ্ট মহিলা চিকিৎসক করবী হালদার। পিরিয়ড পিছিয়ে দেওয়ার ওষুধে নরেথিস্টেরন নামের একটি যৌগ থাকে। এই যৌগ শরীরে প্রোজেস্টেরনের মাত্রা বাড়িয়ে দেয়। যার জেরে ঋতুস্রাবের স্বাভাবিক দিনক্ষণও পিছিয়ে যায়। এই…

