Mother-Son Success: সন্তানের হাত ধরে যোগাসনে হাতেখড়ি, একসঙ্গে বিশ্বমঞ্চে ‘মা-ছেলের’ সুপারহিট জুটি! থাইল্যান্ডেও উড়বে তিরঙ্গা? তাকিয়ে গোটা দেশ
Mother-Son Success: ছেলের উদ্দীপনায় মায়েরও আন্তর্জাতিক যোগাসনে পা রাখা! থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ যৌথভাবে ভারতের প্রতিনিধিত্ব করছেন নদিয়া শান্তিপুরের পপি বিশ্বাস ও তাঁর ছেলে তৃতীয় শ্রেণির পড়ুয়া স্বর্ণক। শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ছেলের হাত ধরে মায়ের আন্তর্জাতিক মঞ্চে পা রাখা। যোগাসনের প্রতি ভালবাসা ও দীর্ঘদিনের কঠোর অনুশীলনের জেরে এবার বিদেশের মাটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা মা ও ছেলে। আগামী ৮ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস…

