West Medinipur News: মেদিনীপুরের আকাশে উড়ল বিশাল এক বেলুন…কী কাজ করবে, কোন খবর দেবে জানেন? চমকে দিল ইসরো-বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বড় উদ্যোগ
আঞ্চলিক এলাকার আবহাওয়ার সম্পর্কিত গবেষণার জন্য বিশেষ ভাবনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের, নির্দিষ্ট সময়ে আকাশে ওড়ান হল বেলুন।বেলুন উৎক্ষেপণ পশ্চিম মেদিনীপুর: এবার থেকে অতি সহজে জানা যাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনকি বায়ুর চাপও। অত্যাধিক গরমের কারণ কিংবা কতটা ঠান্ডা পড়তে পারে তা সহজে জানা যাবে এক বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে। স্থানীয় বা আঞ্চলিকভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ, বাতাসের গতিবেগ ও গতিবিধি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেতে এবং আবহাওয়া বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের। ISRO-র সহযোগিতায় আকাশে যন্ত্র লাগান বেলুন…

