প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস আব্দুল আল সায়েদের, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনেছেন
ওয়াশিংটন: মিডটার্ম নির্বাচনে আমেরিকায় ইতিহাস রচনা করলেন ৪২ বছর বয়সি আব্দুল আল-সায়েদ। ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মিশাগান থেকে জয়ী হলেন তিনি। সরাসরি আমেরিকার সেনেটে ঢুকে পড়লেন আব্দুল। আর তাতেই প্রথম মুসলিম সেনেটর হিসেবে আমেরিকার ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন। রিপাবলিকাল শিবিরের হেভিওয়েট প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে এই মাইলফলক তৈরি করলেন আব্দুল। (Abdul El-Sayed) আমেরিকার দ্বিদলীয় রাজনীতিতে ডেমোক্র্যাট শিবিরের সদস্য আব্দুল। তবে ডেমোক্র্যাটদের মধ্যে আবার বামপন্থী শিবিরের নেতা হিসেবে পরিচিত তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণার পাশাপাশি, কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মেডিক্যাল ডিগ্রি…

