Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
খাবার মুখে রোচেনি, বিলাসবহুল ফ্ল্যাট থেকে জেলের ২ নম্বর ঘরে অর্পিতা, কেমন কাটছে?
খাবার মুখে রোচেনি, বিলাসবহুল ফ্ল্যাট থেকে জেলের ২ নম্বর ঘরে অর্পিতা, কেমন কাটছে?

একাধিক ফ্ল্যাট। আর সবটাই চূড়ান্ত বিলাসবহুল। অভিজাত আবাসনের সেই ফ্ল্যাটেই থাকতেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ওয়ার্ডরোবে গাদা গাদা টাকা। গ্যারাজে সারি সারি গাড়ি। কথায় কথায় বিদেশযাত্রা। দামি মেক আপ। দামি দামি খাবারে অভ্যস্ত অর্পিতা। সেই অর্পিতাই এখন জেল হেফাজতে। আলিপুর মহিলা সংশোধনাগারের ২ নম্বর ঘরে রাত কাটছে অর্পিতার। চরম বিলাসী জীবন থেকে সংশোধানাগারের ঘর। সূত্রের খবর, শুক্রবারই প্রথম রাতটা তিনি সংশোধনাগারে কাটান। একেবারে বিষন্ন অবস্থায় ছিলেন তিনি। কোনও খাবার খেতে চাননি। তবে শনিবার সকালে লিকার চায়ে গলা ভেজান তিনি।…

Read More