বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
নয়াদিল্লি: আইপিএল (IPL 2027) নিলামের আগে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ভবিষ্যৎ ঘিরে জল্পনা তুঙ্গে। ট্রেডিংয়ের মাধ্যমে বিভিন্ন দলে তাঁর যোগ দেওয়ার খবর শোনা গিয়েছে। এবার দাবি করা হচ্ছে হার্দিক পাণ্ড্য নাকি পঞ্জাব কিংসে (Punjab Kings) যোগ দিতে পারেন। আর তাঁর পরিবর্তে ট্রেডে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দিতে পারেন আরেক ভারতীয় তারকা ক্রিকেটার। Sportstar-র রিপোর্ট অনুযায়ী আসন্ন আইপিএল মরশুমের আগে ট্রেডিংয়ে হার্দিকের সঙ্গে দলবদল ঘটতে পারে অর্শদীপ সিংহের (Arshdeep Singh)। রিপোর্টে দাবি করা হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংসের…

