ইনস্টিটিউট অফ এমিনেন্সের মর্যাদা ফিরিয়ে আনাই লক্ষ্য, পালাবদলের রাজ্যে এবার ‘গেম চেঞ্জার’ যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি Institute of Eminence (IoE) মর্যাদা পায় , তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কিছু বড় সুবিধা মিলবে। কী সেই সুবিধা? জেনে নিন ৷পালাবদলের রাজ্যে এবার ‘গেম চেঞ্জার’ যাদবপুর বিশ্ববিদ্যালয় (File Photo) সোমরাজ বন্দ্যোপাধ্যয়, কলকাতা: পালাবদলের রাজ্যে এবার ‘গেম চেঞ্জার’ যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ ইনস্টিটিউট অফ এমিনেন্সের মর্যাদা ফিরিয়ে নিতে এবার নীতি আয়োগের বৈঠকে প্রস্তাব রাখার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। তৃণমূল সরকারের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অফ এমিনেন্সের মর্যাদা দিতে চাইলেও সেই সময় আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়ায় রাজ্যের কাছে।…

