হাসপাতালের বসে গলা ছেড়ে ‘যো ভেজি থি দুয়া…’ গাইলেন পবনদীপ, কাজে আসল প্রার্থনা
ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন ৫ মে ভোরে আহমেদাবাদে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুত্বর আহত হন। এদিন প্রায় ভোর ৩টে বেজে ৪০ মিনিটে অ্যাক্সিডেন্টটি ঘটে ছিল। সেই সময় তাঁর চিকিৎসার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে বর্তমানে অনেকটাই সুস্থ আছেন গায়ক। আর সামান্য সুস্থ হয়েই হাসপাতালের বেডে বসে গান গাইলেন পবনদীপ। সোমবার পবনদীপের ফ্যান পেজের পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায় হাসপাতালের পোশাকে হাসপাতালের বেডে বসে তিনি। শরীরের একাধিক জায়গায় নানা রকমের যন্ত্র…

