ভূমিকম্পে ঘুম ভাঙল অরুণাচল প্রদেশের, এই নিয়ে পর পর দু’দিন, গভীর রাতে দুলে উঠল ইন্দোনেশিয়াও
নয়াদিল্লি: গভীর রাত থেকে সকাল পর্যন্ত পর পর ভূমিকম্প। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ প্রথমে ভূমিকম্পে কেঁপে ওঠে। রবিবার সকালে আবার কম্পনে ঘুম ভাঙে ভারতের অরুণাচলপ্রদেশের। তবে পর পর ঘটলেও, দুইয়ের মধ্যে এখনও কোনও সংযোগ পাওয়া যায়নি। তবে এই নিয়ে পর পর দু’দিন ভূমিকম্প হল অরুণাচলপ্রদেশে। তবে হতাহত এবং ক্ষয়ক্ষয়তির খবর নেই এখনও পর্যন্ত। (Earthquake in Arunachal Pradesh) রবিবার ভোরে অরুণাচলপ্রদেশের ঘুম ভাঙে ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। ভোর ৫টা বেজে ৬ মিনিটে কম্পন অনুভূত হয় সেখানে। National Center…



