IIT মাদ্রাজে তৈরি এই ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি একবার চার্জে কতদূর যায় জানেন?
অফিসের তাড়াহুড়ো। ব্যস্ত টাইম। ভিড় সড়ক। আর আপনি ফেঁসে রয়েছেন বাজে ট্রাফিকে। শহুরে জীবনে এই ছবি খুবই চেনা। একবার ভেবে দেখুন, যদি এমন ট্রাফিক থেকে বাঁচিয়ে আপনাকে আকাশপথে ফ্লাইং ট্যাক্সি সঠিক গন্তব্যে পৌঁছে দেয়, তাহলে কেমন হবে! এবার আইআইটি মাদ্রাজে তৈরি হল ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি। যাত্রী পরিবহনে যা হেলিকপ্টারের চেয়ে দ্রুততার নিরিখে রয়েছে এগিয়ে। উল্লেখ্য, সদ্য বেঙ্গালুরুতে ‘এরো ইন্ডিয়া শো’-তে বিভিন্ন আকাশযানের প্রদর্শন হয়েছে। বিভিন্ন আকাশযানই সেখানে তাক লাগিয়েছে দর্শকদের। তারই মাঝে রয়েছে এই ইলেকট্রিক ফ্লাইং ট্য়াক্সি। উল্লেখ্য, এই…
