দু’সপ্তাহ অন্তর Woman Tax দেন স্বামী! কারণও জানালেন তরুণী, শোরগোল নেট দুনিয়ায়
নয়াদিল্লি: সংসারে স্বামী-স্ত্রীর সমানাধিকারের প্রশ্নে একাধিক যুক্তি উঠে এসেছে। স্বামী যদি মূল উপার্জনকারী হন, সংসার সামলে রেখা স্ত্রীও কোনও অংশে তাঁর চেয়ে কম নন বলে আদালতেও সওয়াল শোনা গিয়েছে। আবার স্বামী-স্ত্রীর মধ্যে অর্থনৈতিক সামঞ্জস্যতার প্রশ্নও উঠেছে বারং বার। কিন্তু সংসারে স্বামী-স্ত্রীর বোঝাপড়া নিয়ে নয়া বিতর্ক উস্কে দিলেন ব্রিটেনের এক ইনফ্লুয়েন্সার। (Woman Tax) ব্রিটেনের ইনফ্লুয়েন্সার ক্যামিলা ডো রোজারিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। একটি ভিডিও-তে তিনি জানিয়েছেন, স্বামী প্রতি দু’সপ্তাহ…

